এক্সপ্লোর

Titanic Expedition: বাড়ছে আতঙ্ক-উদ্বেগ, ৯৬ ঘণ্টার সতর্কসীমা পার, এখনও নিখোঁজ টাইটানিক দর্শনে যাওয়া সাবমেরিন

Titan Submarine: ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য গভীর সমুদ্রে সচল থাকবে এমন রোবট পাঠানো হয়েছে ফ্রান্সের তরফে। এর পাশাপাশি ব্রিটেন ওই হারিয়ে যাওয়া ডুবোজাহাজটি খুঁজে বের করার জন্য একটি সাবমেরিনার পাঠিয়েছে।  

Titanic Wreckage: ক্রমশ কমছে আশা। বাড়ছে উদ্বেগ, আতঙ্ক। টাইটানিক (Titanic) দর্শনে যাওয়া ডুবোজাহাজের খোঁজে চলছে তল্লাশি। ৯৬ ঘণ্টার সতর্ক সীমাও পার হয়ে গিয়েছে। এই সময়সীমার মধ্যে ওই সাবমেরিনের (Submarine) অক্সিজেনের মাত্রা (Oxygen Level) শেষ হয়ে যাওয়ার কথা। এদিকে পাঁচজন যাত্রী নিয়ে সফর শুরু করেছিল ডুবোজাহাজটি। তাহলে কী অবস্থা তাঁদের? এই প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। বাড়ছে আতঙ্ক, আশঙ্কা। ইতিমধ্যেই হারিয়ে যাওয়া ডুবোজাহাজটিকে খোঁজার এবং উদ্ধারের জন্য আরও জাহাজ এবং ভেসেল পাঠানো হয়েছে। গভীর জলের নীচে থেকে পাওয়া গিয়েছিল শব্দ। সেই সূত্র ধরেই ডুবোজাহাজটি খুঁজে পাওয়ার আশায় চালানো হচ্ছে উদ্ধারকাজ। এই উদ্ধারকাজে যোগ দিয়েছে ফ্রান্স এবং ব্রিটেন। ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য গভীর সমুদ্রে সচল থাকবে এমন রোবট পাঠানো হয়েছে ফ্রান্সের তরফে। এর পাশাপাশি ব্রিটেন ওই হারিয়ে যাওয়া ডুবোজাহাজটি খুঁজে বের করার জন্য একটি সাবমেরিনার পাঠিয়েছে।  

গত রবিবার যাত্রা শুরু করেছিল এই ডুবোজাহাজ। সেই সময়ে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, চারদিন পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন বজায় থাকবে এই ডুবোজাহাজে। তবে যদি সাবমেরিনে থাকা যাত্রীরা কোনওভাবে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন সংরক্ষণ করতে পারেন তাহলে আরও বেশি সময় অক্সিজেন বজায় থাকবে একথাও বলেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন ডুবোজাহাজের যাত্রীদের প্রাণ সংশয়ের প্রশ্নও উঠছে। যেহেতু এতদিন ধরে ডুবোজাহাজটি নিখোঁজ রয়েছে, তাই এইসব সমস্যার কথাই ভাবা হচ্ছে। তবে মার্কিন উপকূল বাহিনীর তরফে জানানো হয়েছে এখনও আশা হারানো হচ্ছে না। ডুবোজাহাজ উদ্ধারের পাশাপাশি যাত্রীদের উদ্ধারের আশাও রাখছে তারা। তবে স্থানীয় সময় (মার্কিন প্রদেশ) অনুসারে বৃহস্পতিবার সকালে ডুবোজাহাজ টাইটানের ব্রিদেবল অক্সিজেনের মাত্রা শেষ হয়ে যাওয়ার কথা। 

বুধবারও জলের নীচ থেকে দরজা ধাক্কা দেওয়ার শব্দ কানে এসেছে। সেটি ওই ডুবোজাহাজ থেকেই এসেছে কিনা, তা পরীক্ষা করে দেখছে আমেরিকার নৌবাহিনী। আটলান্টিক মহাসাগরের যে জায়গা থেকে ওই ডুবোজাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার বাইরেও আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে চালানো হচ্ছে তল্লাশি। রাতভর কার্যত খুঁড়ে ফেলা হচ্ছে আটলান্টিক। কিন্তু কোথাও দেখা নেই ডুবোজাহাজটির। উদ্ধারকার্য চালাতে যোগ দিয়েছে আমেরিকার উপকূল বাহিনী, কানাডার বায়ুসেনার বিমান, ফ্রান্সের নৌবাহিনীও। এ ছাড়াও নামানো হয়েছে রোবটচালিত যান। 

আটলান্টিক মহাসাগরর ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। রবিবার যে ডুবোজাহাজটি তার উদ্দেশে রওনা দিয়েছিল, সেটির নাম 'টাইটান সাবমার্সিবল'। সেটির দৈর্ঘ্য ২২ ফুট। ওজন ১০ হাজার ৪৩২ কেজি।  একটানা ৯৬ ঘণ্টা পাঁচ সওয়ারিকে নিয়ে রওনা দেওয়ার ক্ষমতা রয়েছে। তাতে চেপে টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শন, এবং গভীর সমুদ্রে বিচরণ  করতে খরচ পড়ে মোটা টাকা, ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি।

আরও পড়ুন- আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget