এক্সপ্লোর

Covid vaccine Update: প্রথম ভ্যাকসিন নিয়ে অ্যালার্জি ! করোনার দ্বিতীয় ডোজ নেওয়া নিরাপদ তো ? কী বলছে গবেষণা

কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চলছে বিশ্বজুড়ে গবেষণা। ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি দেখলেই চিন্তায় পড়ছেন গ্রহীতারা। সম্প্রতি সেই গ্রহীতাদের স্বস্তি দিয়েছে মার্কিন মুলুকের এক গবেষণা।

নিউইয়র্ক: ভ্যাকসিনের প্রথম ডোজে অ্যালার্জি হলেও দ্বিতীয়টি নিতে পিছপা হবেন না। সম্প্রতি ভ্যাকসিন গ্রহীতাদের আশ্বস্ত করেছে মার্কিন মুলুকের এক গবেষণা। যেখানে বলা হয়েছে, প্রথম ডোজে অ্যালার্জি হলেও শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে না দ্বিতীয় ভ্যাকসিন। কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চলছে বিশ্বজুড়ে গবেষণা। ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি দেখা দিলে চিন্তায় পড়ছেন গ্রহীতারা। সম্প্রতি সেই গ্রহীতাদের স্বস্তি দিয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের এক গবেষণা। যে হাসপাতালের গবেষকরা জানিয়েছেন, mRNA Covid-19 ভ্যাকসিনের প্রথম ডোজে সমস্যা হলেও দ্বিতীয় ডোজ অবশ্যই নেওয়া উচিত। এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় গ্রহীতার।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের অ্যালার্জি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরণের পার্শ্বপ্রতিতিক্রিয়া অতি সাধারণ। একটি রিপোর্টে দেখা দিয়েছে, ১০,০০০ জন গ্রহীতার মধ্যে মাত্র ২.৫ জনের দেহে ভয়ানক অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জির অবস্থাকে অ্যানাফিল্যাক্সিস বলা হয়। ভ্যাকসিন নেওয়ার পর সারা শরীরে ছড়িয়ে পড়ে এই অ্যালার্জি। যদিও mRNA Covid-19 ভ্যাকসিন নেওয়ার পর মাত্র ২ শতাংশের মধ্যে এই অ্যালার্জি ধরা পড়েছে।

সম্প্রতি JAMA ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। যেখানে ১৮৯ রোগীর মধ্যে ৩২ জনের দেহে এই অ্যানাফিল্যাক্সিস দেখা যায়। যা নিয়ে গ্রহীতাদের মনে ভ্যাকসিন সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। যদিও পরে ১৫৯ রোগী ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিতে যান। ঘটনাক্রমে কোনও ধরণের সমস্যা ছাড়াই ডোজ নিয়েছেন তাঁরা। এদের মধ্যে ১৯ জনের প্রথম ডোজ নেওয়ার পর অ্যানাফিল্যাক্সিস হয়েছিল। যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার পর তাঁদের শরীরে কোনও বিরূপ প্রতিক্রিয়া হয়নি। অর্থাৎ ৮৪ শতাংশ রোগীর দ্বিতীয় ভ্যাকসিনের ডোজে কোনও সমস্যা হয়নি। 

তবে সমস্যার মুখে পড়েন ৩২ জন (২০ শতাংশ রোগী)। যাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়। যদিও সামান্য সেই অ্যালার্জি অ্যান্টিহিস্টামাইন দিতেই সেরে যায়। এপ্রসঙ্গে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এমডি ম্যাথু এস ক্রানজ বলেন, ''প্রথম ডোজ নেওয়ার পর অনেকের শরীরে গোল চাকা চাকা স্পট তৈরি হয়। কারও বা শরীর চুলকোতে থাকে। অ্যালার্জি স্পেশ্যালিস্টের কাছে পাঠানো হয় তাঁদের।'' 

অ্যালার্জির বিষয়ে একই সুর শোনা গিয়েছে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের এমডি এলিনা ব্যানার্জির মুখে। এ বিষয়ে তিনি বলেন, ''গবেষণায় দেখা গিয়েছে, প্রথম ডোজে অ্যালার্জি হলেও দ্বিতীয় ডোজে সমস্যা হয়নি রোগীদের। তাই mRNA Covid-19 ভ্যাকসিন সবার জন্যই সেফ।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget