এক্সপ্লোর

Bihar Blast: রামনবমীর উত্তাপ কাটেনি এখনও, তার মধ্যেই তীব্র বিস্ফোরণ বিহারে, আহত ৫

Bihar News: শনিবার সন্ধেয় বিহারের সাসারাম শহরে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে।

সাসারাম: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। এখনও তার আঁচ পাওয়া যাচ্ছে বিহারে। শনিবার সন্ধেয় বোমা বিস্ফোরণ ঘটল সেখানে  (Bihar Blast)। তাতে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। বিস্ফোরণের কারণ  এখনও পর্যন্ত জানা যায়নি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ (Bihar news)। 

সাসারামের জেলশাসক ধর্মেন্দ্র কুমারও ঘটনাস্থলে পৌঁছন

শনিবার সন্ধেয় বিহারের সাসারাম শহরে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণে গুরুতর জখম হন পাঁচ জন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরে এসে পৌঁছয় ফরেন্সিক দলও। সাসারামের জেলশাসক ধর্মেন্দ্র কুমারও ঘটনাস্থলে পৌঁছন। 

সংবাদমাধ্যমে ধর্মেন্দ্র বলেন, "সাসারামে একটি বিস্ফোরণ ঘটেছে। বারাণসীর BHU হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সবদিক তদন্ত করে দেখা হচ্ছে। কী থেকে বিস্ফোরণ ঘটল, এখনও পর্যন্ত তা যদিও জানা যায়নি।"

বিহার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের খবর আসার পর ফরেন্সিক দলকে সেখানে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, একটি দোকানে বিস্ফোরণ ঘটে। একটি স্কুটিও উদ্ধার করা গিয়েছে ঘটনাস্থল থেকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, এর সঙ্গে সাম্প্রদায়িক কোনও সংযোগ নেই। এটি বিস্ফোরণের ঘটেছে। 

আরও পড়ুন: Drone Spotted In Jammu : জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ !

শনিবার বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং আধা সামরিক বাহিনী। সাসারামের ইতিউতি টহল দেয় তারা। পরিস্থিতি থমথমে হলেও, আর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রামনবমীকে ঘিরে বিহারে কয়েক দিন আগে প্রথম বার অশান্তি দেখা দেয়। তার পর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতেই দেখা গিয়েছে। গত ৩১ মার্চ নালন্দার বিহারশরিফে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। রোহতাসের সাসারামে সফর ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সেখানেও অশান্তি  মাথাচাড়া দেয়। পরিস্থিতি এমন আকার ধারণ করে যে ১৪৪ ধারা জারি করতে হয় স্থানীয় প্রশাসনকে। ফলে সফর বাতিল হয় শাহের।

সবমিলিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত

তার পর শনিবারও দফায় দফায় হিংসা, অশান্তির খবর মেলে। তাতে বেশ কয়েক জন আহত হন। এমনকি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও সামনে এসেছে। বিহারের পাহাড়পুরা, খাসগঞ্জ, সোহসরাই এলাকায় অশান্তি বাধে। বিহার পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত। রামনবমীর মিছিল ঘিরেই অশান্তির সূত্রপাত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget