এক্সপ্লোর

Drone Spotted In Jammu : জম্মুর আকাশে সন্দেহভাজন পাক ড্রোন, গুলি করে তাড়াল বিএসএফ !

BSF : খতিয়ে দেখা হচ্ছে, আকাশপথ এসে কোনও আগ্নেয়াস্ত্র বা মাদকদ্রব্য ফেলে রেখে গেছে কি না ড্রোনটি। একথা জানান বিএসএফের এক মুখপাত্র

জম্মু : ফের একবার উপত্যকার আকাশে সন্দেহভাজন পাক ড্রোন (Drone) ! সীমান্তে ড্রোন দেখে গুলি চালাল বিএসএফ। সঙ্গে সঙ্গে পিছু হটল ড্রোন। ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, আকাশপথ এসে কোনও আগ্নেয়াস্ত্র বা মাদকদ্রব্য ফেলে রেখে গেছে কি না ড্রোনটি। একথা জানান বিএসএফের (BSF) এক মুখপাত্র।

তিনি বলেন, শনিবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ রামগড়ের আকাশে অল্প একটু আলো দেখা যায়। সেই আলো লক্ষ্য করে সতর্ক করতে গুলি চালানো হয়। যার জেরে পিছু হটে ড্রোনটি। এরপর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

আধিকারিকদের সূত্রের খবর, বিএসএফ আর্নিয়া সেক্টরে দুই ডজনের বেশি গুলি চালিয়েছে। যাতে সন্দেহভাজন ড্রোনটি মাটিতে নামিয়ে আনা যায়। কিন্তু, কোনওক্রমে পাকিস্তানের দিকে উড়ে চলে যায় সেটি। বিশাল এলাকা ঘিরে ফেলা হয় বিএসএফের তরফে।

গত দুই সপ্তাহে এধরনের দুটি ঘটনা ঘটল। 

গত মাসেই গোড়ার দিকে পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে আসে ড্রোন। যা ফাঁকা নয়, বয়ে নিয়ে আসছিল এ কে সিরিজের রাইফেল এবং তিন ডজনের বেশি বুলেট। যদিও ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর চোখ এড়াতে পারেনি। গুলি করে ড্রোনটিকে নামায় বিএসএফ। পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত এলাকার ঘটনা। বিএসএফের এক মুখপাত্র এমনই জানান। রাত ১টা নাগাদ সীমান্তবর্তী গুরদাসপুর জেলার মেটলা গ্রামের কাছে হেক্সাকপ্টারটির হদিশ মেলে।

গত বছর ডিসেম্বর মাসেও ভারতের আকাশে পাক (Pakistan) ড্রোনের দেখা মিলেছিল। পাঞ্জাবের (Punjab) অমৃতসর সেক্টরে বর্ডার আউট পোস্টের ওপর উড়তে দেখা যায় ড্রোনটিকে। বিএসএফ (BSF) জওয়ানরা গুলি ছুড়ে ড্রোনটিকে নামায়। বাজেয়াপ্ত করা হয় ড্রোনটি। 

তার ক'দিন আগেই পাঞ্জাব সীমান্তেই ড্রোন হানা হয়েছিল। গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। সেদিনই ড্রোনের দিকে গুলি ছুড়েছিল বিএসএফ। কিন্তু তার মধ্য়েই পাকিস্তানের দিকে উড়়ে যায় ড্রোনটি। 

তারও কিছুদিন আগে নভেম্বরে পাক সীমান্ত লাগোয়া পাঞ্জাবের একটি গ্রামে একটি ড্রোনকে (Drone) গুলি করে নামিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী। সেই ঘটনায় একটি বিবৃতি দেওয়া হয়েছিল বিএসএফের তরফে। সেখানে বলা হয়েছিল, '২৮ নভেম্বর রাত ১০ টা ৪৭ মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বিএসএফ আধিকারিকরা অদ্ভূত আওয়াজ পেয়েছিলেন। তখনই খেয়াল করেন, পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ভারতীয় ভূখণ্ডের ভিতর অমৃতসর গ্রামীণ জেলার ছহরপুর গ্রামের কাছে আসছে। নিয়ম অনুযায়ী, ড্রোনটিকে গুলি ছুড়ে আটকানোর চেষ্টা করা হয়। গুলি লেগেই সেটি মাটিতে আছড়ে পড়ে।' সূত্রের খবর, পরে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। সঙ্গে সাদা পলিথিনে মোড়া সন্দেহজনক কিছু বস্তুরও হদিশ পাওয়া যায়। দুটিই ছহরপুর গ্রামের চাষজমির উপর পড়েছিল। সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, এভাবে আসলে চোরাচালানের চেষ্টা রুখে দেওয়া গিয়েছে। তার কিছুদিন আগেই আগেই সীমান্তপারের সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মুখে।  

আরও পড়ুন ; AK রাইফেল, বুলেট নিয়ে উড়ে এল পাক ড্রোন ! কী পদক্ষেপ BSF-এর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget