এক্সপ্লোর

অবস্থান তুলে নিলেন শাহিনবাগ প্রতিবাদ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা, নারাজ বিক্ষোভকারীদের অনেকে

শাহিনবাগে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছিল গত ১৫ ডিসেম্বর, মাত্র ৫০ জন বাসিন্দাকে নিয়ে। তাঁরা রাস্তায় বসে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ করার চেষ্টা করেন। তবে পার্শ্বর্বতী উত্তরপ্রদেশ থেকে যাতে বিক্ষোভকারীরা তাতে সামিল না হতে পারে, সেজন্য পরদিনই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী শাহিনবাগ প্রতিবাদ প্রায় তিন সপ্তাহ ধরে চলছে। এযাবত তার চরিত্র অরাজনৈতিক রয়েছে। কিন্তু পাছে সেই প্রতিবাদ অবস্থানের মঞ্চ রাজনৈতিক দলগুলি কব্জা করে ফেলে, সেই আশঙ্কায় রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিলেন এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শারজিল ইমাম। কিন্তু তা সত্ত্বেও দিল্লি ও নয়ডার সংযোগ রক্ষাকারী ১৩ এ রোড আটকে চলতে থাকা প্রতিবাদ অবস্থান থেকে সরে আসতে নারাজ প্রতিবাদীদের অনেকে। প্রতিবাদ কর্মসূচির ফলে এখনও পর্যন্ত আন্দোলনে যে গতি এসেছে, তা হাতছাড়া করতে নারাজ তাঁরা। সিএএ, এনআরসি বিরোধী প্রতিবাদে সমর্থন জানানো বৃহত্তর জনতাকে বার্তা দিতে এক ফেসবুক পোস্টে শারজিল বলেন, সম্ভবত পুলিশকে মাথা গলাতে বারণ করা হয়েছে, কেননা ‘বিজেপি নিজেরাই হস্তক্ষেপ করতে চায়’। তেমন হলে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মর্যাদা নষ্ট হবে, মানুষের মনোবল ভেঙে যাবে। আমরা শান্তিপূর্ণ ভাবে পিছু হটলেও আবার কয়েকদিন বাদে রাস্তা অবরোধ করতে পারি। শাহিনবাগে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছিল গত ১৫ ডিসেম্বর, মাত্র ৫০ জন বাসিন্দাকে নিয়ে। তাঁরা রাস্তায় বসে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ করার চেষ্টা করেন। কিন্তু পাশের উত্তরপ্রদেশ থেকে যাতে বিক্ষোভকারীরা তাতে সামিল না হতে পারে, সেজন্য পরদিনই রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। তবে অবস্থান, বিক্ষোভকারীদের মধ্যে প্রচুর মহিলা, শিশু থাকায় পুলিশ জলকামান, লাঠি বা কাঁদানে গ্যাস চালিয়ে তাদের হটিয়ে দিতে পারেনি। বিক্ষোভকারীদের তরফেও কোনএ প্ররোচনা ছিল না। শারজিল ফেসবুক পোস্টে লিখেছেন, গত ২০ দিন আমরা অনেকটা এগিয়েছি। সবচেয়ে বড় প্রাপ্তিগুলির অন্যতম হল মহিলাদের অংশগ্রহণ এবং যে শান্তিপূর্ণ ঢঙে আমরা প্রতিবাদ চালিয়েছি, সেটা। আমজনতাকে প্রতিবাদীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ রাখার আবেদনও করা হয়েছে পোস্টে। তাঁর সঙ্গে সামিল হওয়া কয়েকশো স্বেচ্ছাসেবক, রাস্তায় শুয়ে রাত কাটানো মহিলারা ইতিমধ্যে প্রতিবাদস্থল ছেড়েছেন বলে দাবি করেছেন তিনি। যদিও তিনি পরিষ্কার এও জানিয়েছেন, তাঁরা ঘরে ফিরে যাচ্ছেন না, আন্দোলনের চেহারা কিছুটা বদলাচ্ছেন। তিনি বলেছেন, আমরা প্রতিবাদের দ্বিতীয় ধাপে নামার প্ল্যান করছি। হংকঙের বিক্ষোভকারীদের কৌশলে এগতে, অন্য শহরগুলিতে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে দিতে চাইছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget