এক্সপ্লোর

‘৪-৫ রাত ধরে বিক্রম ধ্বংসের আগের ও পরের উপগ্রহচিত্র মিলিয়ে দেখেছি’, ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর বললেন শন্মুগা সুব্রহ্মণ্যম

অবশেষ নাসার এক উপগ্রহ-চিত্রে দেখা গেল বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। চন্দ্রপৃষ্ঠে যে সবুজ বিন্দু ধরা পড়েছে, সেটিই নাকি বিক্রমের ধ্বংসাবশেষ, এমনটাই ধারণা গবেষকদের।

কলকাতা: কোথায় বিক্রম? নিখোঁজ বিক্রম ল্যান্ডারের খবর জানার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষ নাসার এক উপগ্রহ-চিত্রে দেখা গেল বিক্রমের ধ্বংসাবশেষের ছবি। চন্দ্রপৃষ্ঠে যে সবুজ বিন্দু ধরা পড়েছে, সেটিই নাকি বিক্রমের ধ্বংসাবশেষ, এমনটাই ধারণা গবেষকদের। আর বিক্রমকে খুঁজে পাওয়ার কৃতিত্ব দেওয়া হয়েছে এদেশেরই এক কম্পিউটার প্রোগ্রামার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শন্মুগা সুব্রহ্মণ্যমকে। নাসার বিবৃতি অনুসারে, ২৬ সেপ্টেম্বর তাদের ক্যামেরা চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি পাঠায়, ল্যান্ডারকে খোঁজার জন্য তা অনেকে ডাউনলোড করেন। পরে সুব্রহ্মণ্যমই তাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ছবির মধ্যে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তিনি। সুব্রহ্মণ্যমের কথায়, ‘বিক্রম যদি পরিকল্পনা মাফেকই চাঁদের কক্ষপথে ল্যান্ড করত, তাহলে তা নিয়ে লোকের এত উৎসাহ তৈরি হত না। কিন্তু বিক্রম হারিয়ে যাওয়ার জন্যই মানুষের মনে এতটা প্রভাব পড়ে।’ তিনি বলেন, ছবিগুলি ডাউনলোড করার পরই নিয়ে বসে পড়েছিলেন। ৪-৫ দিন ধরে নাসার তোলা ওই জায়গার বিক্রম ধ্বংসের আগের তোলা ছবি ও পরের ছবির মধ্যে মিলিয়ে দেখেন তিনি। ‘আমি বিক্রম যেখানে ল্যান্ড করার কথা ছিল, তার উত্তরের দিকে খুঁজে দেখি। অনেক খোঁজার পর একটি ছোট বিন্দু দেখি। তারপর ওই জায়গার গত ৯ বছরের এলআরও ইমেজের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মিলিয়ে দেখি। তারপরই বিক্রমের ধ্বংসাবশেষের সন্ধান পাই ও নাসার কাছে পৌঁছই।’, বলেন সুব্রহ্মণ্যম। এই ব্যাপারে তাঁর দাবি সঠিক কিনা তা খতিয়ে দেখে নাসাও। তারপরই সহমত হন তাঁরা। শন্মুগার নামে ওই ধ্বংসাবশেষের নাম তারা রেখেছে এস। নাসা জানিয়েছে, ঠিক যেখানে বিক্রমের ল্যান্ড করার কথা ছিল তার ৭৫০ মিটার উত্তর পশ্চিমে ওই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

সেরা শিরোনাম

Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
Big Boss: 'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'
'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'
E20 Row: পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget