এক্সপ্লোর

Shashi Tharoor: ‘দল না চাইলে অন্য রাস্তা খোলা আছে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শশী তারুরের, কংগ্রেসের সঙ্গে কি সংঘাত?

Congress News: আগাগোড়া কংগ্রেসি তারুরের সঙ্গে দলীয় নেতৃত্বের সংঘাত এই প্রথম নয়।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। জানালেন, দলের যদি তাঁর কাজকর্ম পছন্দ না হয়, সেক্ষেত্রে তাঁর সামনে অন্য রাস্তা খোলা আছে। তাহলে কি দলবদলের ভাবনা চিন্তা করছেন তারুর? কংগ্রেস ছাড়লে কোন দলে গিয়ে উঠবেন, সেই নিয়ে জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে। (Shashi Tharoor)

আগাগোড়া কংগ্রেসি তারুরের সঙ্গে দলীয় নেতৃত্বের সংঘাত এই প্রথম নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, নেতৃত্বের সমালোচনা করে যে ২৩ জন নেতা চিঠি দিয়েছিলেন সনিয়া গাঁধীকে, সেই তালিকায় নাম ছিল তাঁর। এর পরও কংগ্রেসের টিকিটে ফের তিরুঅনন্তপুরম থেকে জয়ী হয়েছেন তারুর। এমনকি কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়েও একসময় শামিল ছিলেন। (Congress News)

সেই তারুরের সঙ্গে সম্প্রতি ফের সংঘাত দেখা দিয়েছে কংগ্রেসের। সম্প্রতি মোদির প্রশংসা শোনা যায় তাঁর মুখে। কেরলে পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন LDF সরকারেরও প্রশংসা করেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাৎ নিয়ে ইতিবাচক অবস্থান নিতে দেখা যায় তারুরকে। আবার পিনারাইয়ের হাতে কেরলের অর্থনীতি এগিয়েছে বলেও মন্তব্য করেন তারুর। কেরলের কংগ্রেসের সংগঠনে খামতির দিকগুলিও তুলে ধরেন। 

সেই নিয়ে দলের অন্দরে অসন্তোষের সুর ধরা পড়ে। আর সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতেই জল্পনা বাড়ালেন তারুর। তাঁর কথায়, "আমি সবসময় দলের সঙ্গে আছি। দল ব্যবহার করতে চাইলে ভাল। না চাইলে, আমার নিজের কাজ আছে। আমার অন্য উপায় নেই ভাবলে ভুল হবে। বই আছে, বক্তৃতা আছে, পৃথিবীর বহু জায়গা থেকে আমন্ত্রণ আছে।"

সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন তারুর। টমাস গ্রে-কে উদ্ধৃত করে লেখেন, 'যেখানে অজ্ঞতাই আনন্দ, সেখানে জ্ঞানী হতে চাওয়া মূর্খতা'। যদিও দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছেন তারুর। তাঁর সাফ কথা, রাজনীতিতে মতবিরোধ হতেই পারে। কিন্তু দলবদলের রাজনীতিতে বিশ্বাস নেই একেবারে। 

তবে এসবের মধ্যেই ১৮ ফেব্রুয়ারি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন তারুর। একাধিক বিষয় নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। কেরলে দলের সংগঠন নিয়ে কথা হয়েছে কি না, তা যদিও খোলসা করেননি তারুর। মোদি এবং পিনারাইয়ের প্রশংসা করা নিয়ে রাহুলের সঙ্গে কথা হয়েছে কি না, তাও জানাননি। বরং তাঁর মতে, মোদির প্রশংসা করেননি তিনি। দেশের স্বার্থের কথা বলেছেন মাত্র। সবসময় নিজের দলের কথাই বলতে হবে বলে বিশ্বাস করেন না তিনি। কেরলের পরিযায়ী শ্রমিক, বেকারত্ব নিয়ে যত কথা বলেছেন গত ১৬ বছরে, তাও স্মরণ করিয়ে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget