এক্সপ্লোর

Subhanshu Shukla: স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হল ক্যাপসুল, পৃথিবীতে কখন অবতরণ শুভাংশু শুক্লাদের?

Shubhanshu Shukla Return: পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময় বায়ুমণ্ডলে ঘর্ষণে তৈরি হয় মাত্রাতিরিক্ত তাপ।

কলকাতা: ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। NASA ও ISRO সূত্রে খবর, ড্রাগন মহাকাশযান ISS থেকে  ১৪ জুলাই ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে আনডকিং করেছে। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। এখনও পর্যন্ত খবর ১৫ জুলাই, বিকেল ৩টে ১ মিনিটে  শুভাংশুদের নিয়ে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে SpaceX Dragon।

সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। যে ‘ড্র্যাগন’ মহাকাশযানে চড়ে শুভাংশুরা আইএসএস-এ গিয়েছিলেন, তাতে চড়েই পৃথিবীতে ফিরে আসবেন। আনডকিং প্রক্রিয়ার পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে পৃথিবীর দিকে রওনা দেবে মহাকাশযানটি। পরের ধাপদুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, পৃথিবীর মাধ্যাকর্ষণে যাতে সঠিকবভাবে প্রবেশ করতে পারে তার জন্য ক্যাপসুলের গতি কমাতে হয়। দুই, পরবর্তী প্রক্রিয়া ‘রেট্রোগ্রেড বার্ন’।                                  

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময় বায়ুমণ্ডলে ঘর্ষণে তৈরি হয় মাত্রাতিরিক্ত তাপ। যা সামলে নিতে ধীরে ধীরে ক্যাপসুলের গতি কমাতে হয়। শুরুতে যে ক্যাপসুলের গতি থাকে ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার, তা ধীরে ধীরে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামিয়ে আনা হয়। এর পরের পর্বে ড্রাগন মহাকাশযানকে সঠিক অবস্থানে নামাতে খুলে যাবে প্যারাশুট। আবহাওয়া অনুকূল থাকলে ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল।                                                          

NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন।

ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। সেখানে শুভাংশু শুক্লা বলেছেন, '৪১ বছর আগে, একজন ভারতীয় মহাকাশে গিয়েছিলেন এবং আমাদের বলেছিলেন যে, সেখান থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। এবং আমার মনে হয় আমরা সকলেই জানতে চাই যে, আজকের ভারতকে কেমন দেখাচ্ছে। আমি বলি - আজকের ভারতকে মহাকাশ থেকে দুর্দান্ত দেখাচ্ছে। আজকের ভারতকে নির্ভীক দেখাচ্ছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
Air India News: গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট? দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
গাঁজা খেয়ে প্লেন ওড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল, আর একটু হলেই…
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Google India: ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?
ধ্রুব রাঠীর ভিডিও সরাল Google, ভারতে আর দেখা যাবে না, ঠিক কী ছিল তাতে?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget