এক্সপ্লোর

Bengaluru Stampede: 'কুম্ভে তো ৫০-৬০ মারা গিয়েছিল', বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় দায় এড়ালেন সিদ্দিরামাইয়া?

সাংবাদিক বৈঠকে সিদ্দিরামাইয়া বলেন, “এই ধরনের একাধিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। এমনকী, এর থেকেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে।"

RCB-র আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশন চলাকালীন হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পিষে মৃত্যু হল অন্তত ১১ জনের। বাইরে যখন মৃত্যুমিছিল, তখনও স্টেডিয়ামের ভিতরে চলল বিজয় উৎসব। কেন ভিড় সামলাতে ব্যর্থ হল পুলিশ? প্রশ্ন তুলে কর্নাটক সরকারকে নিশানা করেছে বিজেপি। এরই মধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কথায়, “আরও কত জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটেছে আগে”।                                        

সাংবাদিক বৈঠকে সিদ্দিরামাইয়া বলেন, “এই ধরনের একাধিক পদপিষ্টের ঘটনা ঘটেছে। এমনকী, এর থেকেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। আমি সেগুলি ব্যবহার করে সাফাই দিচ্ছি না। হয়ে গিয়েছে। কুম্ভ মেলাতেও হয়েছিল। কুম্ভ মেলায় প্রায় ৫০-৬০ জন মারা গিয়েছিলেন।” মুখ্যমন্ত্রীর দাবি, স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের হাত ছিল না। রাজ্য শুধু অনুমতি দিয়েছিল এবং গোটা বেঙ্গালুরু পুলিশকে মোতায়েন করেছিল সহায়তার জন্য। সরকারের ঘাড়ে দোষ আসতেই তিনি দায় ঝেড়ে বলেন যে রাজ্য সরকার এই অনুষ্ঠান আয়োজন করেনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬০ জন। সেই উদাহরণই টেনে আনেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এর পাশাপাশি  সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এছাড়াও আহতদের বিনা পয়সায় চিকিৎসার বার্তা দিয়েছেন তিনি।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্নাটক উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, 'ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল পুলিশ। এই বিপুল ভিড় নিয়ন্ত্রণ করাই যাচ্ছিল না। কমবয়সিদের জমায়েতে তো আর লাঠিচার্জ করা যায় না! সেই কারণেই ট্রফি নিয়ে শোভাযাত্রার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। মাত্র ১০ মিনিটে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। তার পরেও বিপর্যয় এড়ানো যায়নি।' 

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়।                                                                   

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Central Minister Resigns : পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget