এক্সপ্লোর

Sikkim Avalanches: তুষারধসের জের, আপাতত উত্তর ও পূর্ব সিকিমে ট্যুরিস্ট পারমিটে লাগাম

Sikkim Tour Permit:উত্তর সিকিমে পারমিট দেওয়ার ক্ষেত্রে লাগাম টানল প্রশাসন। কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

সনৎ ঝা, দার্জিলিং: সিকিমে ভয়াবহ তুষারধসের জের। উত্তর সিকিমে পারমিট দেওয়ার ক্ষেত্রে লাগাম টানল প্রশাসন। সূত্রের খবর, সিকিম পুলিশ ও প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে উত্তর সিকিমে এবং পূর্ব সিকিমে এখনই আর পারমিট দেওয়া হবে না। পরবর্তী কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এমনই চলবে।

উত্তর সিকিমের লাচুং, লাচেন পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু তারপরে আর যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে না। 

চলছে উদ্ধারকাজ:
গতকালের তুষারধসের পরে বুধবারও সিকিমে চলছে উদ্ধারকাজ। বরফে চাপা পড়ে যাওয়া রাস্তা সাফ করে যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধার করার কাজও চলছে। মঙ্গলবার রাতে ভারী তুষারপাতের কারণে উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছিল। সিকিম পুলিশ সূত্রে খবর, কেউ নিখোঁজ রয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবুও সব দিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে নেপাল, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং দিল্লির বাসিন্দা রয়েছেন। তুষারধসের খবর পেয়ে গুজরাত থেকে মঙ্গলবারই সিকিমে এসেছিলেন মুখ্য়মন্ত্রী প্রেম সিং তামাং। বেশ কিছু জখম পর্যটকের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্যের তরফেই জখমদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে।

এই সময়ে অনেকেই সিকিম ও লাগোয়া এলাকায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। অনেকে রওনা দিয়েছেন। তখন এমন ঘটনা কার্যত ধাক্কা লেগেছে পর্যটকদেরও। পারমিট না দিলে সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করতে পারেন অনেক পর্যটক, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন পর্যটন ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা সকলেই।

সিকিমের নাথুলার কাছে তুষারধসে মৃত্য়ু হয়েছে অন্তত ৭ জনের। বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও, এখনও অনেকের তুষারধসে আটকে থাকার আশঙ্কা। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হঠাৎ তুষারধস নামে ১৭ মাইল এলাকায়। ১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল পর্যটকদের। ১৭ মাইলে জলপ্রপাত দেখতে এগিয়ে যায় পর্যটকের দল তখনই ঘটে বিপত্তি। একাধিক পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে। বরফের তলায় চাপা পড়ে যায় পর্যটকদের গাড়িও। উদ্ধারকাজে নামে সিকিম পুলিশ ও বর্ডার রোড অর্গানাইজেশন। বেলচা দিয়ে বরফের স্তর সরিয়ে উদ্ধার করা হয় অন্তত সাড়ে তিনশো পর্যটককে।

গতকালই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। শোকপ্রকাশ করে ট্য়ুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে উদ্ধারকারী দলের। 

আরও পড়ুন:  'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget