এক্সপ্লোর

Sikkim Earthquake : রবিবার অসমের পর আজ ভোর রাতে কেঁপে উঠল সিকিম, আতঙ্ক চরমে

Sikkim Earthquake Update : তুরস্কের ভূমিকম্পের পর একের পর এক কম্পন আতঙ্ক বাড়াচ্ছে। অসমের পর আজ কাঁপল সিকিম।

নয়াদিল্লি :  রবিবার অসমের ( Assam )  পর সোমবার সিকিম ( Sikkim Earthquake )  উঠল কেঁপে। ভোর ৪.১৫ মিনিট নাগাদ কম্পন অনুভত হয় সিকিমে। ইউকসোমের উত্তর-পশ্চিমে কম্পনের উৎস। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ । 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Centre for Seismology ) তরফে জানানো হয়েছে, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমের  ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটি ঘটে। উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। রবিবার বিকেলে অসমের নওগাঁওতে একটি ৪.০  মাত্রার ভূমিকম্পের একদিন পরেই কম্পন অনুভূত হয়েছে। তার একদিন আগে গুজরাটের সুরাত জেলায় ৩.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। 

অসমের কেন্দ্রীয় অঞ্চলে রবিবার রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পনের বিষয়টি একটি সরকারী বুলেটিনে বলা হয়। ভূমিকম্পের পর কোনও প্রাণহানি অথবা সম্পত্তির ক্ষয়ক্ষতির  খবর পাওয়া যায়নি বলেই জানানো হয়।

অসমে ভূমিকম্পনটি ৪.১৮ মিনিটে অনুভূত হয়।  কেন্দ্রস্থল ছিল ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে নওগাঁও জেলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়। 

সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। ভারতে পার্বত্য অঞ্চলে কম্পন হলে কতবড় ক্ষতি হতে পারে, তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরা। এরই মধ্যে বারবার কেঁপে উঠছে উপমহাদেশের পার্বত্য এলাকার মাটিও। 

এর আগে ২০১৩ সালে অক্টোবরে ভূমিকম্পে কেঁপে ওঠে সিকিমম ৷ সকাল ১১টা ৪৩ নাগাদ সিকিমে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫৷ গ্যাংটক এবং শিলিগুড়ির কয়েকটি জায়গাতেও কম্পন অনুভূত হয় ৷ সেইবার  কম্পনের জেরে কয়েকটি বাড়িতে ফাটলও ধরে৷ বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ আতঙ্কের চোটে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়ে ৷ ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল সিকিমের বহু অংশ৷ মারা গিয়েছিলেন অনেকে৷ সেবার সিকিম ছাড়াও শিলিগুড়ি, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশেও কম্পন অনুভূত হয়৷

তুরস্কের ভূমিকম্পের আপডেট

ভূমিকম্পের ৬ দিন পরেও, ধ্বংসস্তূপের নীচে মিলছে প্রাণের সাড়া। এর মধ্যেই আরও একবার কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪ দশমিক ৭। ভূমিকম্প বিধ্বস্ত দক্ষিণ তুরস্কেই নতুন করে কম্পন অনুভূত হয়। এবার কম্পনের উৎসস্থল কারমেমোরাস। পাশাপাশি চলছে উদ্ধারকাজ। তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছুঁইছুঁই। আহতের সংখ্যা ৮৭ হাজারের বেশি। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget