এক্সপ্লোর

Sitaram Yechury Passes Away: প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

Sitaram Yechury: বৃহস্পতিবার দুপুরে ৭২ বছর বয়সে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে।

নয়াদিল্লি: প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় সীতারাম ইয়েচুরির বয়স হয়েছিল ৭২ বছর।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার কারণে দিল্লির এইমস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভা সাংসদ। সেখানে বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েকদিন ধরে একাধিক চিকিৎসকের অধীনে অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি।

এইমস-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ১৯ অগাস্ট থেকে নিউমোনিয়ার কারণে দিল্লি এইমসে ভর্তি ছিলেন সীতারাম ইয়েচুরি। ১২ সেপ্টেম্বর দুপুর ৩টে ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। গবেষণার জন্য তাঁর মৃতদেহটি পরিবারের তরফে দিল্লি এইমস হাসপাতালকে দান করা হয়েছে।

আরও পড়ুন: PM Modi at CJI Residence: প্রধান বিচারপতির বাড়ির পুজোয় মোদি, 'সেটিং' তত্ত্ব বিরোধীদের, উঠল RG কর প্রসঙ্গও

সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "শ্রী সীতারাম ইয়েচুরিজি-র প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তিনি বামদের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবার সঙ্গে যোগাযোগ রাখার ক্ষমতা ছিল। তিনি একজন সক্রিয় সাংসদ হিসেবেও নিজের ছাপ রেখেছিলেন। দুঃখের এই সময়ে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই।" 

 

তাঁর মৃত্যুতে খবর পাওয়ার পরেই শোক প্রকাশ করে আন্তরিক সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, "শ্রী সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছে শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। আমি বর্ষীয়ান সাংসদকে দীর্ঘদিন ধরে চিনতাম। তাঁর মৃত্যুর ফলে জাতীয় রাজনীতিতে খুব বড় ক্ষতি হয়ে গেল। আমি তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের আমার আন্তরিক সমবেদনা জানাই।"  

 

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক মাস আগে ছানির অপারেশন হয়েছিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। কিছুদিন আগে চোখের চেকআপ করাতে দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর জ্বর হয়েছিল ও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। শারীরিক পরিস্থিতি দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছিল। তারপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল বর্ষীয়ান সিপিএম নেতার। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। বৃহস্পতিবার সেখানে ভর্তি থাকাকালীন প্রয়াত হলেন তিনি।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Crime News: ঘুরতে যাওয়ার পথে আক্রান্ত ২ সেনা অফিসার, সঙ্গী মহিলার উপর নারকীয় অত্যাচার দুষ্কৃতীদের

সেরা শিরোনাম

New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget