এক্সপ্লোর

Sougata Roy On NHRC : ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের 'হস্তক্ষেপ' নিয়ে সরব সৌগত

রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখবে ৭ সদস্যের ওই দলটি। এনিয়ে সুর চড়ালেন সৌগত রায়।

কলকাতা : রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখবে ৭ সদস্যের ওই দলটি। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রাজীব জৈন। অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিরা। এনিয়ে আজ সরব হলেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলার ব্যাপারে কিছু ত্রুটি হলে দেখার দায়িত্ব রাজ্য মানবাধিকার কমিশনের। আমরা জানি না কেন জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করছে। আমার মনে হয়, এটা রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা।"

রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। এনিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গত ১৮ জুন কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন একটি বিশেষ কমিটি গঠন করবে। তারা এরাজ্যে এসে গোটা প্রক্রিয়াটা অনুসন্ধান করে দেখে কলকাতা হাইকোর্টের কাছে একটি রিপোর্ট পেশ করবে। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে এই পাঁচ বিচারপতির বেঞ্চের কাছেই আবেদন করা হয়েছিল। যদিও গত সোমবার সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টে।

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। কিন্তু রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও অভিযোগ জমা পড়েনি। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন বিচারপতি হরিশ ট্যান্ডন।

এদিকে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লি সফরের আগে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যান তিনি। চিঠিতে রাজ্যপাল অভিযোগ করেছিলেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি। এর পর উত্তরবঙ্গ সফরে গিয়েও বাগডোগরায় এনিয়ে সরব হন তিনি।

সেরা শিরোনাম

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget