এক্সপ্লোর

একের পর এক ছবিকে তাঁর কণ্ঠ অমরত্ব দিয়েছে, করোনা কেড়ে নিল এস পি বালাসুব্রহ্মণ্যমকে

শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৩ অগাস্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটে পাঠানো হয় তাঁকে। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

চেন্নাই: এক সময়ের সুপার ডুপার হিট ম্যায়নে পেয়ার কিয়া লোকে হয়তো ভুলে গিয়েছে। কিন্তু এখনও মনে রেখেছে টাইটেল সং আতে যাতে। মেরে রঙ্গ নে রঙ্গনেবালি, রোজা জানেমন- হিন্দি ছবির একের পর এক মাইলস্টোন গানকে যিনি চিরকালীন করে তুলেছেন, সেই এস পি বালাসুব্রহ্মণ্যম চলে গেলেন। করোনা ফের একবার মরণ কামড় দিল। ৪০,০০০ গান রেকর্ড করেছেন বালাসুব্রহ্মণ্যম। হিন্দি তো বটেই, গেয়েছেন বাংলা, কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায়। সেরা গায়ক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার, ২০১১-য় পেয়েছেন পদ্মশ্রী। গতকাল হাসপাতাল জানিয়ে দেয়, তাঁর অবস্থা ‘এক্সট্রিমলি ক্রিটিকাল’, আজ দুপুরে মারা গিয়েছেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি ছিলেন বালাসুব্রহ্মণ্যম। হাসপাতাল বুলেটিন জানায়, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে, সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় রয়েছেন তিনি। এসপিবি নামে পরিচিত এই প্রখ্যাত বর্ষীয়াণ গায়কের শরীরে করোনার হালকা লক্ষণ ফুটে ওঠায় অগাস্টের শুরুতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি, বলেছিলেন, একদম ঠিক আছেন। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৩ অগাস্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটে পাঠানো হয় তাঁকে। তখন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। একটা সময় অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তাঁর প্লাজমা থেরাপি ও ফিজিওথেরাপি হয়। ৭ সেপ্টেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তাঁকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি, রয়েছেন ইসিএমও বা এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন সাপোর্টে। তাঁর ছেলে এস পি চরণ ১৯ তারিখ জানান, তাঁর বাবা মুখে খাবার নিতে পারছেন। এতে তিনি হৃত শক্তি ফিরে পাবেন, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ভালভাবে কাজ করবে বলে তাঁদের আশা ছিল।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget