এক্সপ্লোর

নির্ভয়া: বারবার পিছোচ্ছে ফাঁসি, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্র-তিহাড় জেল কর্তৃপক্ষ, আজ বিশেষ শুনানি

নির্ভয়াকাণ্ডে চার অপরাধীর ফাঁসি হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। ফাঁসির একদিন আগে দিল্লির আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে তিহাড় জেল কর্তৃপক্ষ ও কেন্দ্র।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে আজ রবিবার বিশেষ শুনানি হবে দিল্লি হাইকোর্টে।  সাজাপ্রাপ্ত চার অপরাধীর ফাঁসির আবেদন জানিয়ে এবার আদালতের দ্বারস্থ তিহাড় জেল কর্তৃপক্ষ। ২০১২ সালে প্যারা মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় চার অপরাধীর ফাঁসি হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু ফাঁসির একদিন আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। গতকাল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে চার অপরাধীর ফাঁসি চেয়ে আবেদন জানিয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ ও কেন্দ্র সরকার। এই প্রেক্ষিতে গতকালই সাজাপ্রাপ্তদের জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছিল হাইকোর্ট। আজ রবিবার সেই মামলারই বিশেষ শুনানি। গতকাল দিল্লি হাইকোর্টে যে আবেদন করেছিল কেন্দ্র ও তিহাড় জেল কর্তৃপক্ষ, তাতে বলা হয়েছিল, সাজাপ্রাপ্তরা এক-এক করে নিজেদের রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন বা ক্ষমাপ্রার্থনার আবেদন দাখিল করছে। এ সবই করা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর। এর ফলে, সাজা কার্যকর করা সম্ভব হচ্ছে না। সাজাপ্রাপ্তরা শুধুমাত্র আইন নিয়ে খেলা করে চলেছে। অযথা সাজা দেরি হচ্ছে। এককথায় গোটা বিচারব্যবস্থা প্রহসনে পরিণত হয়ে গিয়েছে। আবেদনে বলা হয়েছে, দোষীরা ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়সীমা পার করার পর তাদের রিভিউ-কিউরেটিভ-ক্ষমাপ্রার্থনা আবেদন করছে। উদ্দেশ্য একটাই-- মৃত্যুদণ্ডকে বিলম্ব করা। প্রসঙ্গত, শুক্রবার দ্বিতীয়বারের জন্য নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি পিছিয়ে দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২০১২ সালের ১৬ ডিসেম্বর, দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যাল ছাত্রী। অপরাধীদের নৃশংসতায় শিউরে ওঠে গোটা দেশ। ১৩ দিন পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবনযুদ্ধে হার মানেন নির্ভয়া! ঘটনায় এক নাবালক-সহ গ্রেফতার হয় ৬ জন। তাদের মধ্যে ২০১৩ সালে তিহাড় জেলে আত্মঘাতী হয় অন্যতম অভিযুক্ত ও বাসচালক রাম সিং। বাকি পাঁচজনের মধ্যে চারজনকে ২০১৩-তে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশ বহাল রাখে দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টও একই মত প্রকাশ করে। এরইমধ্যে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত নাবালককে তিন বছর পর ছেড়ে দেওয়া হয়। যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে  প্রাণভিক্ষার আর্জি জানিয়েও পরে তা ফিরিয়ে নেয়। মুকেশ ও অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড রদের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Diwali Rocket Ban : দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?
দীপাবলির পর বড় সিদ্ধান্ত ! ২৫ নভেম্বর পর্যন্ত রকেট ও আকাশবাজি নিষিদ্ধ এই শহরে, কেন এই কড়া পদক্ষেপ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget