এক্সপ্লোর

Special Parliament Session: নয়া সংসদভবনে পাঁচ দিনের অধিবেশন, কেন, কী বৃত্তান্ত, জানায়নি সরকার! মোদিকে চিঠি সনিয়ার

New Parliament Building: ১৮ সেপ্টেম্বর পাঁচ দিনের ওই বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সংসদে।

নয়াদিল্লি: 'এক দেশ, এক নির্বাচন' থেকে দেশের নাম 'ভারত' করা, বিশেষ অধিবেশনে সংসদে একাধিক বিল উঠতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সেপ্টেম্বর মাসে পাঁচ দিনের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, তা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দিল্লি সূত্রে খবর, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের ওই অধিবেশন শুরু হবে পুরনো সংসদভবনে, শেষ হবে সেন্টার ভিস্তা প্রকল্পের অন্তর্গত নয়া সংসদভবনে। তার আগে সাংসদদের গ্রুপ ছবি তোলার ব্যবস্থাও রাখা হয়েছে। (Special Parliament Session)

১৮ সেপ্টেম্বর পাঁচ দিনের ওই বিশেষ অধিবেশন শুরু হচ্ছে সংসদে। দিল্লি সূত্রে জানা গিয়েছে, পর দিন, অর্থাৎ ১৯ সেপ্টেম্বরের অধিবেশনই নয়া সংসদভবনে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেরই অধিবেশন বসছে। তবে প্রশ্নোত্তর পর্ব বা প্রাইভেট মেম্বার্স বিল থাকছে না এই অধিবেশনে। (New Parliament Building)

'এক দেশ, এক নির্বাচন' নিয়ে বিতর্কের মধ্যেই গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী পাঁচদিনের বিশেষ অধিবেশনের ঘোষণা করেন। কী কারণে এই অধিবেশন, তা নিয়ে যদিও কিছু খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। 'অমৃতকালে' এই অধিবেশনে যে আলোচনা হবে, তা ফলদায়ক হবে বলেই আশা প্রকাশ করেন প্রহ্লাদ। 

আরও পড়ুন: India or Bharat: ‘হিন্দুস্তান’, ‘মেলুয়া’, ‘জম্বুদ্বীপ’, পুরাণ থেকে বেদ, এক দেশের হরেক নাম

সাধারণত, বছরে তিন দফায় সংসদের অধিবেশন হয়, বাজেট অধিবেশন, বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। তাই হঠাৎ করে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকার কী প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে ঘোষণার পর দিনই জানা যায়, 'এক দিন, এক নির্বাচন' নীতি কার্যকর করতে আট সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে কেন্দ্র। পঞ্চায়েত থেকে বিধানসভা এবং লোকসভা নির্বাচন যাতে একসঙ্গে করানো যায়, তা বিবেচনা করে দেখতে বলা হয় ওই কমিটিকে। তাই সংসদের এই অধিবেশনে 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করতে বিল আনা হতে পারে বলে জল্পনা। একই সঙ্গে দেশের নাম শুধু 'ভারত' রাখা নিয়েও, সংবিধান সংশোধনের বিল আনা হতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে এখনও পর্যন্ত এ নিয়ে কিছুই খোলসা করেনি কেন্দ্র। সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কারও সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। শুধু তাই নয়, কেন এই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে, কী নিয়ে আলোচনা হবে, নিয়ম অনুযায়ী কোনও দলকে কিছু জানানোও হয়নি বলে দাবি সনিয়ার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
NEET Paper Leak case : NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে ১৩ জন অভিযুক্ত! চার্জশিট দাখিল CBI-এর, কোন কোন ধারায় মামলা ?
NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে ১৩ জন অভিযুক্ত! চার্জশিট দাখিল CBI-এর, কোন কোন ধারায় মামলা ?
Cockroach Janta Party: ‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
Cockroach Janta Party : ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget