এক্সপ্লোর

SSC Recruitment 2023: পুলিশে চাকরির সুযোগ, সাব-ইন্সপেক্টর এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের পদে হবে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ কবে?

Jobs And Recruitments: স্টাফ সিলেকশন কমিশনের ২০২৩ নিয়োগের বিজ্ঞপ্তিতে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (CBIC & CBN) পদে নিয়োগের কথা বলা হয়েছে। আজ অর্থাৎ ২১ জুলাই আবেদনের শেষ দিন।

SSC Recruitment 2023: স্টাফ সিলেকশন কমিশন (SSC) অর্থাৎ এসএসসি কর্তৃপক্ষ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর (SI) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) পরীক্ষার জন্য নোটিফিকেশন লঞ্চ করতে চলেছে আগামী ২২ জুলাই। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in - এ এই নোটিফিকেশন প্রকাশিত হবে। এর আগে শোনা গিয়েছিল, এই নোটিফিকেশন প্রকাশ হবে ২০ জুলাই। তবে শেষ মুহূর্তে প্রশাসনিক কারণে পরিবর্তন হয়েছে তারিখ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে। 

আজই শেষ হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের আরও একটি নিয়োগের জন্য আবেদনের সময় 

স্টাফ সিলেকশন কমিশনের ২০২৩ নিয়োগের (SSC MTS Recruitment 2023) বিজ্ঞপ্তিতে মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) এবং হাবিলদার (CBIC & CBN) পদে নিয়োগের কথা বলা হয়েছে। আজ অর্থাৎ ২১ জুলাই আবেদনের শেষ দিন। রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হওয়ার পর প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে। সেপ্টেম্বরে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। মোট ১৫৫৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ১১৯৮টি শূন্যপদ রয়েছে এমটিএস বা মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফের জন্য। অন্যদিকে ৩৬০টি শূন্যপদ রয়েছে হাবিলদারদের জন্য।

ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ

ইউসিআইএল অর্থাৎ ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য পদেও রয়েছে চাকরির সুযোগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অগস্ট। ucil.gov.in এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। গ্রুপ এ এবং গ্রুপ বি- এর ইরিখে ১২২টি শূন্যপদ রয়েছে। General (UR), EWS, OBC (NCL)- এই ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। SC/ST/PwBD/Female ক্যাটেগরির প্রার্থীদের অ্যালিকেশন ফি মকুব করা হয়েছে। 

পড়শি রাজ্যে চাকরির সুযোগ

ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার- সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ২৫ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অগস্ট। প্রাথমিক স্তরের পরীক্ষা হবে ৭ অক্টোবর। মোট ৬০৮টি শূন্যপদ রয়েছে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছর হলে তিনি এই চাকরির জন্য আবেদন জমা দিতে পারবেন। এই চাকরি সংক্রান্ত আরও তথ্য বিশদে জানতে পারবেন tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে।

আরও পড়ুন- ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
Karl Bushby Adventure: হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP
BJP News | Debra | তোলাবাজির প্রতিবাদ করে আক্রান্ত খোদ বিজেপি বিধায়ক!
Rahul Gandhi News | সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget