এক্সপ্লোর

SSC Examination : কাল SSC পরীক্ষা, নিয়মের বজ্রআঁটুনি কমিশনের, এই নিয়ম ভাঙলেই উত্তরপত্র বাতিল, জানুন বিস্তারিত

নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল করে দেওয়া হবে। ওএমআর শিটের ১ থেকে ৫ পর্যন্ত অবশ্যই পূরণ করতে হবে নির্ভুল ভাবে। ব্যর্থতায় উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  SSC পরীক্ষা নিয়ে চরম সতর্ক কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে নেওয়া হচ্ছে চরম সতর্কতা মূলক পদক্ষেপ। পরীক্ষাহলে নকল পরীক্ষার্থী যাতে না ঢুকতে পারেন, পরীক্ষায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, পরীক্ষাচলাকালীন যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, তা নিয়ে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করছে কমিশন। পরীক্ষার আগের দিন, সাংবাদিক বৈঠক করে জানাল এসএসসি। প্রশ্নপত্র ও উত্তরপত্রে থাকছে একাধিক চরম সিকিউরিটি ফিচার, এর ফলে নকল করলেই ধরা পড়ে যাবে সেই প্রার্থী। কোনও রকম অসততাই করার উপায় নেই, এতটাই বজ্র আঁটুনি থাকছে এবার। এসএসসির তরফে জানানো হল, নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র এক্কেবারে  বাতিল করে দেওয়া হবে। ওএমআর শিটের ১ থেকে ৫ পর্যন্ত অবশ্যই পূরণ করতে হবে নির্ভুল ভাবে। ব্যর্থতায় উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে। 

সাংবাদিক বৈঠকে জানানো হল, সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে সব পরীক্ষার্থীকেই। পরীক্ষাকেন্দ্র, ঢোকার শেষ সময় ১১.৪৫। পরীক্ষা ১২ টায় শুরু। তার আগে ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যেই পরীক্ষার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র। কমিশন জানাল, মোট পরীক্ষার্থীর সংখ্যা এবার ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এর মধ্যে কাল পরীক্ষায় বসছেন ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী। এর পর ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবেন, ২ লক্ষ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

৭ সেপ্টেম্বর, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ৬৩৬-র বেশি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। কমিশন জানিয়ে দিয়েছে, স্বচ্ছ পেন ছাড়া অন্য কোনও পেনে পরীক্ষা দেওয়া নিষেধ । কারও পেন যদি অনুপযুক্ত মনে হয়, বা পেন বিকলও হয়ে যায়, তাহলে কমিশনের তরফ থেকে রাখা হচ্ছে বিকল্প পেনের ব্যবস্থাও।  অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। প্রতিটি অ্যাডমিট কার্ডে থাকবে বার কোড স্ক্যানার। নকল অ্যাডমিট কার্ড নিয়ে তাই পরীক্ষা দেওয়া সম্ভব হবে না।

কমিশন জানিয়েছে, নিজের ফটো আইডি কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। নিয়ম মেনে পরীক্ষা না দিলে উত্তরপত্র বাতিল হয়ে যাবেই। প্রশ্নপত্র ও উত্তরপত্র থেকে কিছু নকল করলেই তা ধরা পড়ে যাবে। নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্রে কিছু লেখা যাবে না। পরীক্ষা হলে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা এনক্লোজারে চেকিং হবে, চেক করবেন মহিলা কর্মীরাই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
Zepto - র ওয়্যারহাউসে এ কী হাল ! আবর্জনা, খাবার-দাবার, একসঙ্গে পড়ে মেঝেতে, বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ছবি
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
Amit Shah : 'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ
'বিতর্ক শুরু হোক, কাল আমি সব জবাব দেব', যন্তর-মন্তর নিয়ে সংসদে উত্তর দিতে তৈরি শাহ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget