এক্সপ্লোর

আসানসোলে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৫ বন্ধু

পশ্চিম বর্ধমান: বছরের শেষদিন হৈ-হুল্লোড় করে কাটাবেন বলে আসানসোলের হীরাপুরে দামোদরের পাড়ে পিকনিক করতে গিয়েছিলেন বার্নপুরের শ্রীপল্লির বাসিন্দা ১২ জন যুবক। কিন্তু আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে। দামোদরে তলিয়ে মৃত্যু হল ৫ যুবকের। মৃতরা হলেন, দেবব্রত রায়, প্রতীক নন্দী, সিন্ধু কাজি, রাহুল দেবনাথ ও পরিচয় চট্টোপাধ্যায়। সকলেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার দামোদরের পাড়ে পিকনিক করছিলেন ১২ জন যুবক। সেখানে চলছিল মদ্যপানও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টের সময় ৬ বন্ধু দামোদরে স্নান করতে নামেন। ঘাট থেকে কিছুটা এগোতেই আচমকাই একসঙ্গে দামোদরে তলিয়ে যান ৬ জন। কোনও মতে একজনকে উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি। সোমবার সকালে স্থানীয় এক মৎস্যজীবীর সাহায্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। খোকন পাল নামে এক মৎস্যজীবী বলেন, সকালে এসে কাঁটা ফেলেছি, তাতে ফেসে যায়। কিন্তু কী করে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বালি তোলার ফলে ঘাটের কাছেই বড় বড় গর্ত রয়েছে। সম্ভবত সে কথা জানা ছিল না যুবকদের। মৃতদের বন্ধু সৌরভ মিত্র বলেন, মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এরকম বালিঘাট যেন না রাখা হয়। মৃত ৫ যুবকই পরিবারের একমাত্র সন্তান। একদিন আগেই হইহই করে বেড়িয়েছিলেন পিকনিক করতে। আর নতুন বছরের প্রথম দিনে বাড়ি ফিরল তাঁদের নিথর দেহ।

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget