এক্সপ্লোর

Murder in Singur: ছিনতাইয়ে বাধা, সিঙ্গুরে এক ব্যক্তিকে গুলি করে খুন

A man killed in board daylight. এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: হুগলির সিঙ্গুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্ত্রী-ছেলে-মেয়ের সামনেই এক ব্যক্তিকে গুলি করে খুন। দুষ্কৃতীরা পলাতক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তি পেশায় মোটরভ্যান চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকার বাসিন্দা মনোজ মন্ডল (৫০) স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কানগুই অঞ্চলে শ্বশুরবাড়ি থেকে ২ নং জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। তাঁরা জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই দুই দুষ্কৃতী ঘিরে ধরে ছিনতাই করার চেষ্টা করে। মনোজ ছিনতাইয়ে বাধা দিলে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনোজ। তারপর দুষ্কৃতীরা তাঁর স্ত্রী, মেয়ের কাছ থেকে গয়না, মোবাইল ফোন লুঠ করে পালায়।

দিনের আলোয় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন মনোজ। শুক্রবার আর বাড়ি ফেরা হল না। শুক্রবার বিকেলে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মোটরভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। জাতীয় সড়ক থেকে গ্রামে ঢোকার সময় রাস্তা আটকায় দুই বাইক আরোহী দুষ্কৃতী। তারা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন মনোজ। তখনই আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে মনোজের মাথায়। তারপর তাঁর স্ত্রী ও মেয়ের গয়না ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মনোজকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

শ্যামল দাস নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘এমন ঘটনা এখানে এর আগে কখনও ঘটেনি। আমাদেরও রাতে যাতায়াত করতে হয়। চরম আতঙ্কে আছি আমরা।’

হুগলির পুলিশ সুপার গ্রামীণ আমনদীপ জানিয়েছেন, ‘সিঙ্গুরে জাতীয় সড়কের কাছাকাছি গ্রামের রাস্তায় একজন খুন হয়েছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget