এক্সপ্লোর

Birbhum TMC: পঞ্চায়েত ভোটের দেড় বছর আগেই বীরভূমে বিরোধী শূন্যের হুঁশিয়ারি তৃণমূল নেতার

সোমবার লাভপুরের দাঁড়কা অঞ্চলের প্রায় ৫০০ জন কর্মী-সমর্থক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই যোগদান-মঞ্চেই কার্যত বিরোধীশূন্য পঞ্চায়েত ভোটের হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সম্পাদক। 

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:  পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী শুধু তৃণমূলেরই থাকবে। হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বীরভূমের তৃণমূল সম্পাদক। গত পঞ্চায়েত ভোটে হয়েছিল, এবার আর হবে না। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি।

বীরভূমতৃণমূল কংগ্রেসের সম্পাদক  আব্দুল মান্নানের হুঁশিয়ারি, আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূল ছাড়া অন্য কোন প্রার্থীরা নমিনেশন ফাইল করতে পারবে না লাভপুরে। আর তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ প্রার্থী হতে যায় তাহলে সে আর লাভপুর থেকে ফিরে আসবে না।

২০২৩-এ পঞ্চায়েত ভোট হবে রাজ্যে।এখনও বাকি প্রায় দু’বছর। কিন্তু, এখনই সেই পঞ্চায়েত ভোট কার্যত বিরোধী শূন্য করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল সম্পাদক আব্দুল মান্নান। 

সোমবার লাভপুরের দাঁড়কা অঞ্চলের প্রায় ৫০০ জন কর্মী-সমর্থক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই যোগদান-মঞ্চেই কার্যত বিরোধীশূন্য পঞ্চায়েত ভোটের হুঁশিয়ারি দেন তৃণমূলের জেলা সম্পাদক। 

পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপিও।  দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেছেন, গত পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় তৃণমূল কোনও ভোট করতে দেয়নি। এবার সেটা সম্ভব হবে না। বিজেপি সব জায়গাতেই প্রার্থী দেবে। আমাদের আটকাতে পারবে না।

যদিও তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিতেই, পাল্টা সাফাই দিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলেছেন,  আমি বলতে চেয়েছি, এত উন্নয়ন হবে যে বিরোধী বলে আর কিছু থাকবে না। তাই কেউ মনোনয়ন দিতে আসবে না।

প্রশাসন সূত্রে খবর, ২০১৮-র পঞ্চায়েত ভোটে বিপক্ষে প্রার্থী না থাকায়, বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের একটিতেও প্রতিদ্বন্দ্বিতা হয়নি।জেলার ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মোট ২২৪৭টি আসন।কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মাত্র ২৭৯টি-তে।আর ১৯টি পঞ্চায়েত সমিতির ৪৬৫টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মাত্র ৬০টিতে। 
এই ফল দেখিয়ে প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ, বেশিরভাগ জায়গায় তাদের মনোনয়ন জমা দিতে দেয়নি শাসকদলই।  গত পঞ্চায়েত নির্বাচনের সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই, নতুন বিতর্কের সূচনা করলেন তৃণমূলের জেলা সম্পাদক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget