এক্সপ্লোর

BJP on Mukul Roy: ‘বিজেপিতে সম্মান পাননি মুকুল’, এবার বেসুরো দুলাল বর

মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে এসেছিলাম। আগামী দিনে কী পরিকল্পনা, তা ভবিষ্যৎ বলবে। মুকুল রায়ের দলত্যাগের পরে তাঁর অনুগামী বলে পরিচিত রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতির মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা।

উত্তর ২৪ পরগনা: এবার বেসুরো মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত বাগদার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা দুলাল বর। তাঁর দাবি, অসম্মানিত হয়ে দল ছেড়েছেন মুকুল রায়। অনেকেই বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছে না। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে এসেছিলাম। আগামী দিনে কী পরিকল্পনা, তা ভবিষ্যৎ বলবে। মুকুল রায়ের দলত্যাগের পরে তাঁর অনুগামী বলে পরিচিত রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতির মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা। তিনি বলেছেন, রাজনীতি সম্ভাবনার শিল্প।

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে বাগদা থেকে দলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দুলাল বর। এরপর ২০১১-র বিধানসভা নির্বাচনে তৃণমূল বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে। ওই বার দুলাল বর দাঁড়াননি। ২০১৬-তেও তাঁকে প্রার্থী করেনি দল। এরপর কংগ্রেসে যোগ দিয়ে বাগদা থেকেই বিধায়ক হয়েছিলেন তিনি। তবে পরে তৃণমূলে ফিরে আসেন তিনি। এরপর মুকুল রায় বিজেপিতে যোগ দিলে তিনিও গেরুয়া দলে চলে যান।

উল্লেখ্য, মুকুল রায় কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরেছেন। তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের। মুকুলের দল বদলের পর বিজেপির একাধিক নেতা বেসুরো গেয়েছেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের গলাতেও ভিন্ন সুর শোনা গিয়েছে।বাগদার বিজেপি বিধায়ক বলেছেন, মুকুল রায়ের মতো নেতা চলে যাওয়ায় ক্ষতি হবে দলের। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। তৃণমূলনেত্রী তাঁকে স্নেহ করেন। ভাল সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।
বিশ্বজিৎ বলেছেন, মুকুল রায়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক । মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মধুর সম্পর্ক রয়েছে। এর সঙ্গে কোন রাজনৈতিক ব্যাপার জড়িত নয় । গতকাল শুক্রবার মুকুল তৃণমূলে ফেরেন। শুক্রবার বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।কিন্তু, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর,গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর,বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া সভায় উপস্থিত ছিলেন না।  এ ব্যাপারে বিশ্বজিৎ যেখানে ওই বৈঠক হয়েছে, সেই স্থান সম্পর্কে তাঁর আপত্তির কথা জানিয়েছেন।

 এরইমধ্যে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মন্তব্য ঘিরেও জল্পনা ছড়িয়েছে। তিনি বলেছেন, দলে যোগ্য সম্মান পাননি মুকুল রায়। তাই হয়ত বিজেপি ছেড়ে গেছেন। তিনি বলেছেন, মুকুল রায়ের মতো নেতা চলে যাওয়া মানে অবশ্যই দলের ক্ষতি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget