এক্সপ্লোর

Post Election Violence: ‘বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে’, মোদির সঙ্গে বৈঠকের পর শুভেন্দু; ‘আত্মরক্ষার সফর’, খোঁচা কুণালের

উল্লেখ্য, গতকাল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। বৈঠকে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে খবর।


কলকাতা ও নয়াদিল্লি: গতকাল অমিত শাহ, জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকের পর শুভেন্দুর অভিযোগ, বাংলায় গণতন্ত্র রক্ষিত হচ্ছে না।  বাংলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে।  আত্মরক্ষার জন্য দিল্লিতে দুয়ারে দুয়াকে ঘুরছেন শুভেন্দু, খোঁচা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, বিজেপিতে গিয়ে ফেঁসে গিয়েছেন শুভেন্দু। 
উল্লেখ্য, গতকাল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু। বৈঠকে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে খবর।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও শুভেন্দু বিষয়টি নিয়ে আলোচনা করছেন বলে মনে করা হচ্ছে। যদিও গতকাল শুভেন্দু বলেছিলেন, এটি একান্তই সৌজন্য সাক্ষাৎকার। বিরোধী দলনেতা হিসেবে কীভাবে কাজ করবেন, দলের কর্মসূচী কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এ বিষয়ে পরামর্শ চাইবেন।
মঙ্গলবার কলকাতায় যখন রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করছেন দিলীপ ঘোষ, তখন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন শুভেন্দু অধিকারী।বিজেপির রাজ্য সভাপতি নিজেও জানিয়েছিলেন, শুভেন্দুর দিল্লিতে বৈঠকের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন,দিলীপ দার সঙ্গে কথা হয়নি, অমিতাভ দা জানেন...দিলীপদার সঙ্গে আমার ভালই সম্পর্ক। 
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে যাবেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বলেছেন, দিলীপ ঘোষের নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাবে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সৌমিত্র খাঁর বাড়িতে অর্জুন সিংহ, নিশীথ অধিকারীদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। বিকেলে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর।
এরইমধ্যে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ট্যুইট, দিল্লিতে যিনি দুয়ারে দুয়ারে ঘুরছেন, তাঁর এটা আত্মরক্ষার সফর। স্পিকার যাতে সিবিআইকে গ্রেফতারের অনুমতি না দেন বা আগাম জামিনে সিবিআই যাতে সাহায্য করে, এইসব লবিবাজির মরিয়া চেষ্টা।
অন্যদিকে, ফিরহাদ বলেছেন, বিজেপিতে গিয়ে ফেঁসে গেছেন শুভেন্দু। সবাই বুঝে গেছেন, শুভেন্দু এলেই জয় হয় না। তাই এখন দিল্লির নেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget