এক্সপ্লোর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে রাজ্যপালের প্রতিনিধি হিসেবে বিজেপি নেতা, প্রতিবাদে শিক্ষক মহল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে আচার্যর প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা নরেন্দ্র কুমার সিংহ গৌড়। আর এই সিদ্ধান্ত নিয়েই বিতর্ক শুরু হয়েছে রাজ্যের শিক্ষামহলে। নতুন করে গড়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি। সেখানে আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর প্রতিনিধি সদস্য হিসেবে জায়গা পেয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা নরেন্দ্র কুমার সিংহ গৌড়। কিন্তু কে এই গৌড়? জানা যাচ্ছে, নরেন্দ্র সিংহ গৌড় বিজেপির চারবারের বিধায়ক। কেশরীনাথ ত্রিপাঠী যখন উত্তরপ্রদেশে বিজেপির সক্রিয় রাজনীতিতে ছিলেন, তখন থেকেই নাকি তাঁর ঘনিষ্ঠ বৃত্তে এই নরেন্দ্র সিংহ গৌড়। যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। এহেন প্রোফাইল দেখে শিক্ষাবিদদের একাংশের অভিযোগ, এ তো শিক্ষায় বিজেপির প্রভাব কায়েমের চেষ্টা! তাঁদের বক্তব্য, এই নিয়োগই আসলে দলতন্ত্র কায়েমের প্রথম পদক্ষেপ। যা শুরু হচ্ছে কার্যত রাজভবন থেকে। তবে যাঁকে ঘিরে বিতর্ক, সেই নরেন্দ্র সিংহ গৌড় আবার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয়। এ নিয়ে আচার্যর প্রতিক্রিয়া মেলেনি। অবশ্য রাজভবন সূত্রের বক্তব্য, রাজনৈতিক কারণে নয়, যোগ্যতার জন্যই নরেন্দ্র কুমার সিংহ গৌড়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে নিয়োগ করা হয়েছে। তবে দেশের প্রথম সারির বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিককালে বিজেপি নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ। নরেন্দ্র মোদীর আমলে পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে চেয়ারম্যান করা হয়েছে গজেন্দ্র চৌহানকে। পর্দায় যাঁর পরিচিতি মহাভারতের যুধিষ্ঠির হিসেবে। আর পর্দার বাইরে মোদী ভক্ত বিজেপি কর্মী বলে। পাশাপাশি ‘শোলা অওর শবনম’ বা ‘আগ কা গোলা’-র মতো ছবির প্রযোজক পহেলাজ নিহালনি এখন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অফ ইন্ডিয়া বা সেন্সরবোর্ডের চেয়ারম্যান। এই নিহালনিই লোকসভা ভোটের আগে ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’ ক্যাম্পেনের মূলে ছিলেন! প্রকাশ্যে তিনি বারবার বলেন, নরেন্দ্র মোদী তাঁর অ্যাকশন হিরো। আরএসএসের অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার সদস্য সুদর্শন রাওকে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চ বা আইসিএইচআর-এর চেয়ারম্যান পদে বসানো নিয়েও বিতর্ক কম হয়নি। দায়িত্ব নেওয়ার ১৬ মাস পরই অবশ্য তিনি পদত্যাগ করেন। শিক্ষামহলে প্রশ্ন, যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে আচার্যর মনোনীত সদস্য হিসেবে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতাকে নিয়োগ করা হল, সেটাও কি শিক্ষাঙ্গণে পদ্মফুল চাষেরই নতুন প্রচেষ্টা?    
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajya Sabha Election:রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল-বাবুলরা ?
রাজ্যসভা নির্বাচনে আজ বিধানসভায় মনোনয়ন পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর, কী বললেন কোয়েল-বাবুলরা ?
Iran Israel Conflict: এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
এবার আজারবাইজানের ওপর হামলা চালাল ইরান ! বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণ..
Iran Israel Conflict:
"সেনা পাঠিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়..", কার্যত যুদ্ধের বিরুদ্ধে বার্তা প্রধানমন্ত্রী মোদির
Humayun Kabir: এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..
এবিপি আনন্দ-কে সাক্ষাৎকার দিচ্ছিলেন হুমায়ুন, আচমকাই 'চোর' বলে কটাক্ষ বাইক আরোহীর ! অন ক্যামেরাই তেড়ে গেলেন বিধায়ক..

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget