এক্সপ্লোর

অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরুক পাস-ফেল, অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ, প্রস্তাব কেন্দ্রের

কলকাতা ও নয়াদিল্লি: অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল। ফেল করলে ৩ মাসের মধ্যে ফের একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার প্রস্তাব কেন্দ্রের। লিখিতভাবে প্রস্তাব এলে সিদ্ধান্ত জানানো হবে, প্রতিক্রিয়া রাজ্যের। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত কাউকে ক্লাসে আটকে রাখা যায় না। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, ফেল করলেও সবাই পাস! ইতিমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অধিকাংশ রাজ্যই চাইছে পাস ফেল ফিরুক। মোদী সরকারও শিক্ষার অধিকার আইন সংশোধনের পথে। আর এরই মাঝে কেন্দ্রের নতুন প্রস্তাব, ফেল করলে আর একবার সুযোগ দেওয়া হোক পরীক্ষার্থীদের। বছর নষ্ট না করে, তিন মাসের মধ্যে ফের নেওয়া হোক পরীক্ষা। এপ্রসঙ্গে মানব সম্পদ উন্নয়নমন্ত্রক সচিব অনিল স্বরূপের মত, ছাত্রদের আরও একটা সুযোগ দেওয়া উচিত। কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যে ২৫ টি রাজ্য পাস-ফেল ফেরানোর পক্ষে মত প্রকাশ করেছে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারও চায় পাস-ফেল ফিরুক। পঞ্চম শ্রেণি থেকে শুরু হোক পরীক্ষা। পাশাপাশি, দুর্বল পড়ুয়াদের জন্য রাখা হোক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। এই মর্মে কেন্দ্রকে নিজেদের মতামত জানিয়েছে রাজ্য। তবে কোন ক্লাস থেকে পাস-ফেল শুরু হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যের হাতেই ছাড়া হয়েছে কেন্দ্রের তরফে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র কী সিদ্ধান্ত নিচ্ছে তা রাজ্যকে চিঠি দিয়ে জানাতে হবে। সরকারিভাবে চিঠি পেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেবে রাজ্য। ইউপিএ আমলে শিক্ষার অধিকার কার্যকরের সময় বলা হয়, পাস ফেল থাকলে পড়ুয়াদের ওপর মানসিক চাপ তৈরি হবে। কিন্তু, শিক্ষাবিদদের একটা বড় অংশের মতে, পাস ফেল না থাকার ফলে ছাত্র ছাত্রীদের শেখার ক্ষেত্রেই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। সম্প্রতি সরকারের রিপোর্টেই দেখা গিয়েছে, সপ্তম শ্রেণির বহু পড়ুয়া গুছিয়ে বাক্য পর্যন্ত লিখতে পারছে না। এই প্রেক্ষাপটেই পাস ফেল ফেরানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছে। এখন কবে থেকে কার্যকর হয়, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget