এক্সপ্লোর

শিশুপাচারকাণ্ড: যোগ আন্তর্জাতিক চক্রের! অস্ট্রেলিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশে হয়েছে পাচার

জলপাইগুড়ি: শিশুপাচারকাণ্ডে বড়সড় চক্রের পর্দাফাঁস করল সিআইডি! জানা গিয়েছে, এর সঙ্গে যোগ রয়েছে আন্তর্জাতিক চক্রের। দত্তকের নাম করে, শিশু পাচার হয়েছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে! গতকালই এই কাণ্ডে ধরা পড়েছেন ময়নাগুড়ি আনন্দনগর নিম্ন বুনিয়াদি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা চন্দনা চক্রবর্তী। জানা গিয়েছে, শিক্ষিকার পাশাপাশি, ‘নর্থবেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারপার্সন পদেও রয়েছেন তিনি। এই স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে আশ্রয় ও বিমলা শিশুগৃহ নামে দুটি হোম রয়েছে। অভিযোগ, এই সব হোমগুলি দীর্ঘদিন ধরে শিশুপাচারের সঙ্গে জড়িত। সিআইডি সূত্রে দাবি, হোম থেকে উদ্ধার হওয়া নথি থেকে জানা গিয়েছে, ১৭টি শিশুকে এই দুটি হোম থেকে বিক্রি করা হয়েছে। দত্তকের নাম করে, শিশু পাচার হয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর-সহ একাধিক দেশে! শিশুগুলির বয়স, ৩ মাস থেকে দশ বছরের মধ্যে। সর্বোচ্চ ৫০ লাখ টাকাতেও এখান থেকে শিশু বিক্রি হয়েছে! তৈরি করা হয়েছে দত্তকের জাল নথি! যে সব অবিবাহিত তরুণীরা অন্তঃস্বত্তা হয়ে পড়তেন, তাঁরা ছিলেন এই পাচার চক্রের অন্যতম শিকার! গর্ভপাতের নাম করেও শিশুকে লুকিয়ে রাখত হোম কর্তৃপক্ষ! এই সব কাজে ব্যবহার করা হত আশ্রয় হোমকে!সিডব্লিউসি আধিকারিক সুবোধ ভট্টাচার্য বলেন, গত বছর ২৩ ফেব্রুয়ারি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে জানাই। জুনে ডিএমকে অভিযোগ। কারও কাছে এক লক্ষ, কারও কাছে, ৩ লক্ষ। বাচ্চা দেয়নি। এরপরই মাস দুয়েক আগে আগে, হোমদুটি পরিদর্শনে যান রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের প্রতিনিধিরা। উদ্ধার হয় প্রচুর জাল নথি। এরপরেই ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। গত ২২ জানুয়ারি ‘বিমলা শিশুগৃহ’ থেকে ১৪টি শিশু উদ্ধার করে প্রশাসন। শনিবার, স্কুল থেকে এই প্রধান শিক্ষিকাকে আটক করে সিআইডি। নিয়ে যাওয়া হয় তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে। সেখানেই গ্রেফতার। সোমবার সিআইডি জালে ধরা পড়েন, ‘বিমলা শিশুগৃহ’ হোমের চিফ অ্যাডপশনাল অফিসার সোনালি মণ্ডল। তিনি ২০ বছর ধরে এই হোমের সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। রবিবার সোনালি ও চন্দনাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তাঁদের ১৩ দিনের সিআইডি হেফাজত দিয়েছে আদালত। ‘বিমলা শিশুগৃহ’ হোমের সব আসবাবপত্র বাজেয়াপ্ত করেছে সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে শিশুপাচারে গ্রেফতার হওয়ার শিক্ষিকার বিলাসবহুল গাড়িটিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget