এক্সপ্লোর

মিতা মণ্ডলের মৃত্যুর সিআইডি তদন্তের নির্দেশ, গ্রেফতার দেওর

কলকাতা: যাদবপুরের মেধাবী প্রাক্তনী মিতা মণ্ডলের বাপের বাড়ির আর্জিতে সাড়া দিল রাজ্য সরকার। উলুবেড়িয়ার এই গৃহবধূর রহস্যমৃত্যুর তদন্ত শুরু করল সিআইডি। রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিতা মণ্ডলের ঘটনার তদন্ত সিআইডি করবে। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ৬দিন ফেরার থাকার পরে গ্রেফতার করা হয়েছে মিতার দেওর রাহুলকেও। যদিও এখনও অধরা মিতার শাশুড়ি।.....এদিকে, মিতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত...পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী,ফাঁসে ঝুলেই মৃত্যু হয়েছে মিতা মণ্ডলের। যদিও, প্রশ্ন উঠছে, যদি তাই হবে, তাহলে মিতার দেহে এইসব আঘাতের চিহ্ন, এবং এত রক্ত এল কোথা থেকে? সূত্রের খবর, ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, মৃত্যুর আগে ব্যাপক মারধর করা হয়েছিল মিতাকে! শ্বশুরবাড়ির তরফে আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা হলেও তা ফের খারিজ করে দিয়েছে মিতার পরিবার। তাদের অভিযোগ করেছে, মিতাকে পিটিয়ে খুন করা হয়েছে। মিতাকে প্রথমে হাওড়ার যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার কর্তৃপক্ষের বক্তব্যও মৃত্যুরহস্যে বাড়তি মাত্রা যোগ করেছে! পুলিশ সূত্রে খবর, মিতার স্বামী দাবি করেছেন, বাড়ি থেকে মিতাকে হাসপাতালে নিয়ে যেতে সময় লেগেছিল এক ঘণ্টা। বাস্তবে কিন্তু এতটা সময় লাগার কথা নয়। এই পরিস্থিতিতে মিতা মৃত্যুরহস্যের বহু প্রশ্নের উত্তরই অধরা পুলিশের কাছে। অসঙ্গতিগুলি ঠিক কোথায়, তা খুঁজে বার করার চেষ্টা করছে তারা। কে সত্যি বলছে? কে মিথ্যা? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এদিকে এরইমধ্যে পুলিশের হাতে একটি চিরকূট মিতার শ্বশুরবাড়ির লোকজন তুলে দিয়েছে। তাদের দাবি, এটা মিতার সুইসাইড নোট! কিন্তু, আদৌ সেটা মিতার লেখা কি না, তা নিয়ে সন্দিহান পুলিশ। কারণ, প্রথম থেকে দাবি করলেও, এতদিন কোনও সুইসাইট নোট পুলিশকে দিতে পারেনি মিতার শ্বশুরবাড়ির লোকজন। এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Murder Case :দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?
দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?
TMC News: গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল
গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল
CM Suvendu Adhikari: “একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
“একমাসের মধ্যেই..”, গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sandipan Saha: আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?
আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget