এক্সপ্লোর

Mamata on Yaas Cyclone: পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জানি, তবে কেন্দ্রের অর্থবরাদ্দ কোন সায়েন্সে হয় জানা নেই, ঘূর্ণিঝড়ের প্রাক্কালে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর

ওড়িশা, অন্ধপ্রদেশকে টাকা দিতেই পারে কেন্দ্র, কিন্তু বাংলার সঙ্গে বঞ্চনা কেন ? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

হাওড়া : ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় সমন্বয় মাঝেই ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত। কেন্দ্রের উদ্দেশে ফের একবার আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্যগুলিকে কেন্দ্রের আগাম বরাদ্দ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর খোঁচা, 'পশ্চিমবঙ্গকে কেন কম আগাম অর্থসাহায্যে বঞ্চনা করা হচ্ছে সেটা বৈঠকে জানতে চেয়েছিলাম। উনি বললেন মমতাজি এই বিষয়ে আমরা পরে কথা বলব, এটা সায়েন্টিফিক ভিউ পয়েন্ট দিয়ে ঠিক করা হয়। যার পরে আর কিছু বলিনি। কারণ পলিটিক্যাল সায়েন্সের সম্পর্কে আমি জানি, কিন্তু এই সায়েন্স সম্পর্কে তো সেভাবে জানা নেই।'

ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে বৈঠকে জানানো হয় ইয়াসের ধাক্কা সামলাতে ওড়িশা ও অন্ধপ্রদেশের জন্য কেন্দ্র আগাম ৬০০ কোটি টাকা বরাদ্দ করছে, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দের পরিমাণ ৪০০ কোটি টাকা। পরে যে প্রসঙ্গে নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'ওড়িশা, অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকা, সেখানে বাংলাকে ৪০০ কোটি টাকার মতো। আমি তুলনা করার পক্ষপাতী নই। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের পড়শি বোনের মতো রাজ্য, তাদের টাকা দিতেই পারে কেন্দ্র, তা নিয়ে আমাদের কোনও সমস্যাও নেই। কিন্তু বাংলার সঙ্গে বঞ্চনা কেন। ওনারা বলেছিলেন সম্পূর্ণ সহযোগিতা করবেন। কিন্তু যখন আগাম অর্থ দেওয়ার বিষয় এল তখন দেখা যাচ্ছে রাজ্য ভেদে আলাদা পরিমাণ টাকা দেওয়া হচ্ছে।'

যেখানে আমফানের পরবর্তী সময়ের আর্থিক বঞ্চনার প্রসঙ্গও টেনে এনে মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমফানের সময়ও বলা হয়েছিল আর্থিক সাহায্য করা হবে। রাজ্যের টাকা থেকেই রাজ্যকে সাহায্য করা হয়েছিল। আমরা কেন বারবার বঞ্চিত হব?' আর সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা বলেছি, ঝড় থেমে যাওয়ার পরে ফিল্ড সার্ভে করে আমাদের কী প্রয়োজন তা আমরা জানাব। যদিও পাব কি না জানি না, তবে জানাতে হবে।'

(আরও পড়ুন-

বিপর্যয় মোকাবিলায় মোতায়েন ৫১টি দল, ৪৮ ঘণ্টা লাগাতার নজরদারি, জানালেন মুখ্যমন্ত্রী

দুয়ারে রেশন, পড়ুয়াদের ক্রেডিট কার্ড ও মহিলাদের হাত খরচ, তৃণমূলের ইস্তেহারের ৩ প্রকল্পে মন্ত্রিসভার ছাড়পত্র)

 

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget