এক্সপ্লোর

'ব্যাঙ্কের টাকা লুঠ হচ্ছে, হিসেব দাও, নয় গদি ছাড়ো', পিএনবি জালিয়াতি নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

মালদা: ২০১৬ সালের বিধানসভা ভোটের প্রচার মালদা থেকে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটে তৃণমূলনেত্রী একাই দুশো পার করলেও, মালদা থেকে কিন্তু তাঁকে খালি হাতেই ফিরতে হয়েছিল। মঙ্গলবার সেই মালদায় সরকারি সভা করলেন মমতা। তৃণমূলকে এবার পঞ্চায়েত ভোটে জেতানোর ডাক দিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস তো চিরদিনই মালদা-মুর্শিদাবাদ পেয়েছে। কিন্তু কিছুই করেনি। যা কিছু হয়েছে বরকতদার আমলে। এই সরকার এসে অনেক কিছু করেছে। পঞ্চায়েত ভোট আসছে। সুন্দর পঞ্চায়েত গড়ুন। যাতে মানুষকে ভাল ভাবে পরিষেবা দিতে পারি। মালদা অনেক দিন ধরেই বঞ্চিত। পুরসভা ও পঞ্চায়েত হাতে থাকলে তো পরিষেবা দিতে সুবিধা দিতে হয়। মালদা জেলায় মোট ১২টি বিধানসভা আসন। এর মধ্যে ২০১৬’র ভোটে ৮টিতে জেতে কংগ্রেস। দু’টিতে সিপিএম। একটিতে বিজেপি। একটিতে জোট সমর্থিত নির্দল। মালদা জেলায় যে দু’টি লোকসভা কেন্দ্র, ২০১৪’র ভোটে সেই দুটিতেই জেতে কংগ্রেস। কংগ্রেসের গড় সেই মালদায় দাঁড়িয়েই, এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জেতানোর ডাক দিলেন মমতা। পাশাপাশি নিশানা করলেন মোদী সরকারকেও। বললেন, ব্যাঙ্কের টাকা লুঠ হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে। কেন্দ্র মানুষের দিকে ঘুরেও তাকাচ্ছে না। আমরা হিসেব চাই। এই সরকারকে হিসেব দিতে হবে। হিসেব চাই, হিসেব দাও। নইলে গদি ছেড়ে দাও। এর পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যাই দুর্নীতি হোক না কেন, আমরা প্রপারলি তদন্ত করব। এত তৎ‍পরতার সঙ্গে অ্যাকশন এর আগে কোনও দিন হয়নি। মালদার সভা থেকে এ দিন বিগত সিপিএম সরকারকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সিপিএম ইচ্ছেমতো দেনা করে চলে গিয়েছে। ধার শোধ দিতে গিয়ে সব খরচ, উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সমস্যায়। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে সিপিএম। সুজন চক্রবর্তী বলেন, সিপিএমের ৩৪ বছর এবং তার আগে যা ঋণ হয়েছে, তা তৃণমূল সরকার ৬ বছরে ছাপিয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই এরকম আক্রমণ-পাল্টা আক্রমণে চড়ছে রাজনৈতিক পারদ।

সেরা শিরোনাম

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget