এক্সপ্লোর

Abhishek Banerjee: কয়লাকাণ্ডে অভিষেককে ফের সমন ইডি-র

সূত্রের খবর, ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নয়াদিল্লি ও কলকাতা: কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি। সূত্রের খবর, ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

 ইডি সূত্রে খবর, প্রথমবার জিজ্ঞাসাবাদের পরেও আরও কিছু জানার প্রয়োজন থাকায় দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়। ইডি-র দাবি, মেল পাঠিয়ে তিনি জানান একদিনের নোটিসে তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই তাঁকে তৃতীয়বার তলব করা হয়েছে। খবর ইডি সূত্রে।

অভিষেককে ইডি-র সমন ঘিরে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপির চাপানউতোর দেখা গিয়েছে। গত সোমবার কয়লাকাণ্ডে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক হুঙ্কার দিয়েছিলেন,  যা করার করে নিন। তৃণমূল ঝুঁকবে না।  এর পাল্টা উত্তর দিয়েছি গেরুয়া শিবিরও।

কয়লাকাণ্ডের তদন্তে  গত সোমবার দিল্লির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তারপর ইডি-র দফতর থেকে বেরিয়েই, ফের বিজেপির বিরুদ্ধে সপ্তমে সুর চড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়   দাবি করেছিলেন, ইডি-র ওপরও চাপ রয়েছে। বিজেপি যাদের দিয়ে এসব করাচ্ছে, তারাও খুশি নয়... আমি বলছি, আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে সামনে আনুন... প্রতিটা রাজ্যে যাব। বিজেপি যা করার করুক।

২৮ অগাস্ট কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি। তাঁকে ৬ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে, দিল্লিতে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছিল।  সেদিন সকাল পৌনে ১১টা নাগাদ, দিল্লির আকবর রোডে জামনগর হাউসে ইডি-র দফতরে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 
জিজ্ঞাসাবাদের পর তিনি বলেছিলেন, আমাকে ডাকা হয়েছিল। শুরু থেকে বলেছি, যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি। আমার বিরুদ্ধে ১০ পয়সার প্রমাণ পেলে ফাঁসিতে ঝুলতে রাজি। সকাল এগারোটায় এসেছি। এখন আটটা বাজে। ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এটা ওদের কাজ। সম্মান করি। সব প্রশ্নের উত্তর দিয়েছি। লিখিত বয়ান দিয়েছি।

অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করুন। চেলা চামুন্ডারা ধরা পড়েছে। বিনয় মিশ্র কোথায় গেল, কত টাকার লেনদেন হয়েছে, সেই তথ্য দিন।

কয়লাকাণ্ডে সিবিআই-এর পাশাপাশি আর্থিক তছরুপের দিকটা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ইডি। কয়লাকাণ্ডে নাম জড়িয়েছে যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বিনয় মিশ্র ও অনুপ মাঝি ওরফে লালার। 

ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে মাফিয়াদের থেকে টাকা একাধিক হাত ঘুরে বিনয় মিশ্রের কাছে পৌঁছত। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নমালা তৈরি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি,   অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, বিনয় মিশ্রের সঙ্গে তাঁর কী কোনও সম্পর্ক ছিল? কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে তিনি চেনেন কিনা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি,কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget