এক্সপ্লোর

কাঁথি উপনির্বাচন: বাম ভোট বিজেপির ঝুলিতে, স্বীকার বিমান-সূর্যকান্তর

কলকাতা: দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে বাম ভোটেই যে বিজেপির বৃদ্ধি, তা কার্যত স্বীকার করে নিলেন সূর্যকান্ত মিশ্র। বিজেপির ভোটবৃদ্ধিতে সংকেত দেখছে তৃণমূলও। পার্থ চট্টোপাধ্যায়ের বার্তা, ভোট যাতে বিজেপির দিকে না যায় তা মানুষকে বোঝাতে হবে। দক্ষিণ কাঁথির উপনির্বাচনে বামেদের গ্রাফ পড়েছে। বিজেপির উঠেছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, লালের সিংহভাগ ভোটই পড়েছে গেরুয়া শিবিরে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর স্বীকারোক্তি, যেখানে ভোট হয়েছে সেখানে বামপন্থী আন্দোলন এবং সংগঠন, দুইই দুর্বল। বামেদের আন্দোলনে যাঁরা যুক্ত তাঁদের একাংশ বিজেপিতে যোগ দিয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, দক্ষিণ কাঁথিতে বিজেপির প্রাপ্ত ভোট ছিল মাত্র ৮.৭৬%। কিন্তু এক বছর ঘোরার আগেই, ভোট শতাংশ ৩০.৯৭ শতাংশে নিয়ে গিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিল বিজেপি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে, দক্ষিণ কাঁথি কেন্দ্রে, বাম-কংগ্রেস জোট প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ৩৪.২২ শতাংশ ভোট। আর এবার সেখানে সিপিআই প্রার্থী পেয়েছেন ১০.২১%। অর্থাত ধরে নেওয়া যায়, বামেদের ভোট কমেছে প্রায় ২৪ শতাংশ। অন্যদিকে, বিজেপির-র ভোট বেড়েছে প্রায় ২২ শতাংশ। আর তৃণমূলের দুই শতাংশের কিছু বেশি! অর্থাত, বামেদের সিংহভাগ ভোটই চলে গিয়েছে বিজেপির দিকে! তা হলে কি রাজ্য রাজনীতিতে এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে টক্কর দেবে বিজেপি? এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা একটা সঙ্কেত পাচ্ছি। ভোট যাতে বিজেপির দিকে না যায় তা মানুষকে গিয়ে বোঝাতে হবে। এই উপনির্বাচনের দিন কয়েক আগেই রাজ্য রাজনীতি তোলপাড় হয় সঙ্ঘ পরিবারের রামনবমী পালন ঘিরে। অস্ত্র হাতে মিছিলে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকেও। এসবই কি আখেরে বিজেপিকে ডিভিডেন্ড দিল? সিপিএম অবশ্য বিজেপির এই বাড়বাড়ন্তের জন্য তৃণমূলের দিকে আঙুল তুলেছে। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, তৃণমূলের অবস্থানই বিজেপির জমি তৈরি করেছে। বিজেপি ও তৃণমূল, একে অপরকে মেরুকরণে সহায়তা করছে। উভয়ের বোঝাপড়া রয়েছে। পরিকল্পিতভাবে বিরোধী ক্ষেত্র বিজেপির হাতে তুলে দিয়েছে। পাল্টা, বিজেপির সঙ্গে সিপিএমের আঁতাঁতের অভিযোগে সরব তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সিপিএম তলে তলে বিজেপির কোলে দুলছে। সিপিএমের ভোট চলে গেল বিজেপির দিকে। রাম ও বাম, এই দুই এক হল। উত্তরপ্রদেশ জয়ের পর বাংলাকে টার্গেট করেছে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল তাদের বাড়তি অক্সিজেন জোগাতে পারে। কংগ্রেস ও বামেরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, তা হলে সামনের বছর, পঞ্চায়েত ভোটে, তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে কড়া টক্কর দিতে পারে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget