এক্সপ্লোর

জরুরি পরিষেবার গাড়িকে আটকানোয় বিতর্ক ব্যারাকপুরে

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকানোয় হাসপাতালের সুপার আসেন ঘটনাস্থলে। প্রায় একঘণ্টা পর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে গাড়িটিকে জরিমানা করে ছাড়া হয়।

সমীরণ পাল, ব্যারাকপুর: কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাওয়ার পথে গাড়ি আটকানোর ঘটনায় বিতর্ক। আজ সকালে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের জন্য অক্সিজেন আনতে যাচ্ছিল গাড়িটি। ব্যারাকপুরের তালপুকুর মোড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ গাড়ি আটকায়। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকানোয় হাসপাতালের সুপার আসেন ঘটনাস্থলে। প্রায় একঘণ্টা পর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে গাড়িটিকে জরিমানা করে ছাড়া হয়।

সামনে বড় বড় করে লেখা, বিএন বসু মহকুমা হাসপাতালের গাড়ি। অক্সিজেন সিলিন্ডার অন ডিউটি। গাড়ির মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডারও। তা সত্ত্বেও, সরকারি হাসপাতালের জরুরি পরিষেবায় যুক্ত, এই গাড়ি আটকে চালককে হেনস্থা করার অভিযোগ উঠল এক ট্রাফিক আধিকারিকের বিরুদ্ধে।

ঘটনা ঘিরে শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তালপুকুর মোড়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল থেকে ছুটে আসতে হয় সুপারকে। বিএন বসু হাসপাতালের গাড়িতে লেখা এসেনসিয়াল সার্ভিস। তবুও আটকানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সিলিন্ডার রিফিল করতে, উলুবেড়িয়া অক্সিজেন প্লান্টে যাচ্ছিল এই গাড়িটি। তেল ভরার জন্য, তালপুকুর মোড়ে সেটি পেট্রোল পাম্পে ঢুকতে যায়। পুলিশের অভিযোগ, ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে গাড়িটি রাস্তা পেরোয়। তখনই, আটকানো হয় গাড়িটিকে। জরিমানা করা হয়। আটক করা হয় চালককে। 

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকানোর খবর পেয়ে, তড়িঘড়ি ঘটনাস্থলে যান হাসপাতালের সুপার। কথা বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। অশান্তির খবর পেয়ে চলে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য বলেন,বিএন বসু হাসপাতালে, কোভিড রোগীদের চিকিত্‍সা চলছে। গাড়ি আটকানোয়, অক্সিজেনের ঘাটতির সমস্যা হতে পারে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ দুর্যোধন ঘোষ বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ গাড়ি আটকায়। প্রায় একঘণ্টা পর উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে গাড়িটিকে ছাড়া হয়। তবে পুলিশ এই ঘটনার সাফাই দিলেও, এভাবে হাসপাতালের গাড়ি আটকানোয় বিতর্ক তৈরি হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget