এক্সপ্লোর

করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর প্রশাসন, 'স্বাস্থ্য ব্রত' প্রকল্প শুরু কোচবিহারে

চিকিৎসার পরিকাঠামো বাড়ানো সহ স্বচ্ছতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে ওই প্রকল্পের আওতায়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার- করোনার তৃতীয় ঢেউ রুখতে হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো বাড়ানোর লক্ষ্যে কোচবিহার জেলায় 'স্বাস্থ্য ব্রত' প্রকল্প শুরু করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে স্বচ্ছতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে ওই প্রকল্পের আওতায়। এদিন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এই প্রকল্প সম্পর্কে কর্মশালার আয়োজন করা হয়। কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালা হয়।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমসিম অবস্থা। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ। চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের একাংশের আশঙ্কা, দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেকটাই মারাত্মক আকার নিতে পারে তৃতীয় ঢেউ। আর তাই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কোনওরকম আপসে নারাজ কোচবিহার জেলা প্রশাসন। রীতিমতো টিম তৈরি করে কাজ শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে দুটি টিম কাজ করবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। পরিকাঠামো সম্পর্কে কথা বলা হবে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। মতামত নেওয়া হবে রোগী এবং তাঁদের আত্মীয়দের থেকেও।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতাল পর্যন্ত জেলার ৫০ টিরও বেশি চিকিৎসাকেন্দ্রে এই প্রকল্পের মাধ্যমে কাজের মূল্যায়ন করা হবে। তিনি জানিয়েছেন, হাসপাতালগুলির কাজকর্ম মূল্যায়ন করতে এক একটি টিম গঠন করা হয়েছে। এই টিম হাসপাতালে রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে হাসপাতাল সম্পর্কে তাঁদের মতামত নেবেন। জেলাশাসক আরও জানিয়েছেন এক্ষেত্রে একটি হাসপাতালে টিম অন্য হাসপাতলে পরিদর্শন করে মূল্যায়ন করবেন যাতে স্বচ্ছতা বজায় থাকে। এছাড়াও হাসপাতালে পরিছন্নতা, স্বাস্থ্যব্যবস্থা সহ সঠিক চিকিৎসা ব্যবস্থার ইত্যাদি নজরে রাখা হবে এই প্রকল্পের মাধ্যমে।

রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৭৬। মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। একদিনে আক্রান্ত হয়েছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় মৃতের সংখ্যা শূন্য । এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬ হাজার ৫৩২ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫১।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget