এক্সপ্লোর

প্রচারে উত্সাহিত হয়ে গো-মূত্র পান, হাসপাতালে ঠাঁই ঝাড়গ্রামের এক বাসিন্দার

গো-মূত্র পান করে ঠাঁই হাসপাতালে!করোনা-মোকাবিলায় দেশজুড়ে গোমূত্র পানের আয়োজন করছে কোনও কোনও মহল। বাদ যায়নি এই বাংলাও। গোমূত্র খাওয়ানোয় মঙ্গলবারই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়।

অমিতাভ রথ, অর্ণব মুখোপাধ্যায়, ঝাড়গ্রাম ও কলকাতা: গো-মূত্র পান করে ঠাঁই হাসপাতালে!করোনা-মোকাবিলায় দেশজুড়ে গোমূত্র পানের আয়োজন করছে কোনও কোনও মহল। বাদ যায়নি এই বাংলাও। গোমূত্র খাওয়ানোয় মঙ্গলবারই গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। হুগলির ডানকুনিতে গোমূত্র, গোবর বিক্রির ঘটনায় গ্রেফতার হয়েছেন দুধ ব্যবসায়ী। করোনা নিয়ে যখন সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন চিকিত্সক ও বিজ্ঞানীরা, খোঁজ চলছে প্রতিষেধকের, তখনও অনেকের মন থেকে দূর হয়নি কুসংস্কার। সেই কুসংস্কারের কবলে পড়লে তার যে কী অবস্থা হয়, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ঝাড়গ্রামের শিবু গড়াই। বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বিছানায় ঠাঁই হয়েছে ওই কাপড় ব্যবসায়ীর। তিনি বলেছেন, টিভিতে দেখেছিলাম। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। তাই গতকাল খেয়েছিলাম, গলা-বুক জ্বালা করছিল, জল খেয়েও কমেনি, তাই হাসপাতালে আসি। অসুস্থ ব্যক্তির দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু প্রচার দেখেই গোমূত্র পান করেছিলেন। কিন্তু এই ঘটনার পরেও নিজেদের অবস্থানে অনড় গেরুয়া শিবির। উল্টে অসুস্থতার কারণ হিসেবে বিজেপির স্বাস্থ্য সেলের সদস্য কী যুক্তি খাড়া করেছেন দেখে নেওয়া যাক। ঝাড়গ্রাম বিজেপির স্বাস্থ্য সেলের সদস্য কৃষ্ণ প্রসাদের দাবি,  দেখতে হবে উনি কতটা পরিমাণ পান করেছেন। হয়ত বেশি খেয়ে ফেলেছেন। করোনা মোকাবিলায় এই ধারণা যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক, তা প্রমাণ করতে ময়দানে নেমেছে তৃণমূল। সোমবার যেখানে বিজেপি নেতার উদ্যোগে গরুর পুজো ও গো-মূত্র পান করতে দেখা গিয়েছিল, বুধবার জোড়াসাঁকোর ঠিক সেই এলাকাতেই মাস্ক ও সাবান বিলি করেন শাসক দলের কাউন্সিলর। কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা বলেন,হ্যান্ড স্যানিটাইজার তো ভালই, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, তাই মাস্ক ও ছোট সাবান দিচ্ছি। এই জায়গাটাকেই বেছে নিলেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কারণ কয়েক দিন আগে এখানেই এক নেতা গোমূত্র পান করিয়েছিলেন। সেটা যে কতটা অবৈজ্ঞানিক, ভ্রান্ত ধারনা সেটাই বোঝাতে চাইছি। সোমবার গোমূত্র পান করেছিলেন এক দোকানদার।এদিন সেই ব্যবসায়ী মাস্ক নেন তৃণমূল কাউন্সিলরের কাছ থেকে। অন্যদিকে, বুধবার ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীমকুমার বসু করোনা-সচেতনতার প্রচার করেন। বিলি করেন মাস্ক।

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..

ভিডিও

Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget