এক্সপ্লোর

Cyclone Yaas Updates: ইয়াস-পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে ৭ সদস্যের কেন্দ্রীয় দল

আজ রাত ৮টা নাগাদ কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধিদল

কলকাতা: ইয়াস-পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ৭ সদস্যের প্রতিনিধিদলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। সঙ্গে থাকছেন অন্যান্য আধিকারিকরাও। 

আজ রাত ৮টা নাগাদ কলকাতায় পৌঁছবে কেন্দ্রীয় প্রতিনিধিদল। আগামীকাল ইয়াস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে একটি দল কপ্টারে চড়ে রওনা দেবে পাথরপ্রতিমায়। গোসাবাতেও যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

আরেকটি দল আগামীকাল কলকাতা থেকে সড়কপথে দিঘা যাবে। মন্দারমণির অবস্থাও ঘুরে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ৩ দিনের সফরের শেষদিনে নবান্নে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

কার্যত-লকডাউন থেকে শুরু করে ঘূর্ণিঝড় ইয়াস, টর্নেডো, ভরা কটাল ও ভারী বৃষ্টি -- পঞ্চবাণে বিধ্বস্ত দুই ২৪ পরগনার একাংশ-সহ আশপাশের বহু এলাকা। 

ভেসে গেছে বহু গ্রাম। বহু জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে সমুদ্র বাঁধ ও নদী বাঁধ।  মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে বসেছেন বহু মানুষ। সমুদ্রের নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে জমির ফসলের।

এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচি। জেলায় জেলায় শুরু হয়েছে ক্যাম্প। ঘূর্ণিঝড় ইয়াসের দু’দিন পর নবান্নে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ৩ জুন থেকে শুরু ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প। ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের জন্য আবেদন করা যাবে।

১৯ থেকে ৩১ জুন পর্যন্ত খতিয়ে দেখা হবে জমা পড়া আবেদনগুলি। এরপর পয়লা জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে সরকারি সাহায্যের টাকা। 

বৃহস্পতিবার তাজপুরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন দুর্গত মানুষজনের সঙ্গে।

তিনি জানান, আজ থেকে দুয়ারে ত্রাণ প্রকল্প চালু হয়েছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো গিয়ে নথিভুক্ত করবেন। বাড়ি, নৌকা, গবাদি পশু যা ক্ষতি হয়েছে নথিভুক্ত করবেন। কেউ দুর্নীতি করলে রেয়াত করা হবে না। 

বৃহস্পতিবার, জেলায় জেলায় শুরু হয় ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের ক্যাম্প।  ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩৪টি ক্যাম্প শুরু হয়।

‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প শুরু হয়েছে, কুলতলিতে। অবেদনপত্র জমা দেওয়ার জন্য, সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়ে গোপালগঞ্জ জুনিয়র গার্লস স্কুলে।

ইয়াসের আগের দিন টনের্ডোয় ক্ষতিগ্রস্ত হয় ব্যান্ডেলের বিস্তীর্ণ এলাকা।  ঝড়ে ভেঙে যায় বাড়ি, দোকান। ক্ষতিগ্রস্তদের দুয়ারে ত্রাণ পৌঁছে দিতে হুগলি গার্লস স্কুলে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার, ক্যাম্প পরিদর্শন করেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget