এক্সপ্লোর

Yaas Cyclone Update: কারও ঘর ডুবেছে, কারও আত্মীয়ের খোঁজ নেই, অসহায়তার করুণ দৃশ্য সন্দেশখালিতে

সাইক্লোন ইয়াস আর ভরা কটাল, বাস্তবিকই একরাশ হতাশা আর দুর্ভাবনা বয়ে আনল মানুষের জন্য

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কারও ঘর ডুবেছে। কারও আত্মীয়ের খোঁজ নেই। কেউ  দোকানের জিনিসপত্রগুলো বাঁচানোর প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বিভিন্ন এলাকায় মানুষের চূড়ান্ত অসহায়তার দৃশ্য উঠে এল। 

সাইক্লোন ইয়াস আর ভরা কটাল, বাস্তবিকই একরাশ হতাশা আর দুর্ভাবনা বয়ে আনল সন্দেশখালির মানুষের জন্য। জলের তলায় চলে গেছে একের পর এক গ্রাম। 

এক বুক জল ঠেলে, আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করলেন এনডিআরএফ জওয়ানরা। অ্যাডভেঞ্চারের খোঁজে যাঁরা সুন্দরবনে যান, তাঁরা কলাগাছি - বিদ্যাধরী - রায়মঙ্গলের এই ভয়াল রূপ দেখে হয়ত ভীত হতেন। কোথাও ফুঁসতে থাকা নদী বাঁধের মাটি খাচ্ছে। কোথাও  মাটি আলগা হয়ে হুড়মুড়িয়ে গ্রামে ঢুকছে নদীর জল। 

কলকাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সন্দেশখালি। নদী দিয়ে ঘেরা সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক মিলিয়ে আতাপুর, তুষখালি, জেলিয়াখালি, ধামাখালি, ন্যাজাট-সহ  বিভিন্ন গ্রামের অধিংকাশ বাসিন্দাদেকেই ইতিমধ্যেই সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। 

ধামাখালি-সরবেড়িয়া রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে কলাগাছি-বিদ্যাধরীর জলস্রোত।  জলের স্রোত এতই তীব্র যে একটু এদিক-ওদিক হলেই ভেসে যাওয়ার আশঙ্কা। 

তার মধ্যেই গ্রামে আটকে পড়া বাসিন্দাদের এক এক করে বাসিন্দাদের উদ্ধার করে এনডিআরএফ। উদ্ধার করতে লম্বা একটি দড়ি গাছের সঙ্গে বেধে সেটা ধরেই এক এক করে বাসিন্দাদের গ্রামের ভিতর থেকে বের করে আনেন জওয়ানরা। 

ধামাখালিতে এনডিআরএফ নেমে গ্রামবাসীদের উদ্ধার করে।  এক বাসিন্দা জানান, খুবই খারাপ অবস্থা। বহু লোক বাড়িতে আটকে। ঘরে ৬-৭ ফুট উঁচু জল। 

বিদ্যাধরীর জলে ঘর ডুবেছে এক মহিলার। এনডিআরএফ-এর কর্মীরা কোনওক্রমে তাঁকে উদ্ধার করেছেন। কিন্তু, বৃদ্ধ বাবা আর বোন তখনও ঘরে আটকে। 

চাষের জমি চলে গেছে জলের তলায়। মাছের ভেড়ি তলিয়ে গেছে জলের তলায়। বাজার-হাট - সব এখন জলের তলায়। আমফানের ক্ষত শুকতে না শুকতেই আবার একটা ধাক্কা। ননদীর ধারে দুর্ভাবনা নিয়েই জীবনযুদ্ধ চলছে এই মানুষগুলোর।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget