এক্সপ্লোর

Dev Actor Saumitra Khan Tweet Tussle : মোদির সঙ্গে একই মঞ্চে দেব! সৌমিত্র খানের ট্যুইট, দেবের 'না', তুঙ্গে জল্পনা

সৌমিত্র খাঁ-র ট্যুইটের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কোন সভামঞ্চে দেবের থাকার কথা বলছেন? কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সাংসদ দেব ট্যুইট করেন ....

কলকাতা: হলদিয়ায় নরেন্দ্র মোদির সভার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র ট্যুইটে অভিনেতা দেবকে ঘিরে তৈরি হল জল্পনা। সৌমিত্র খাঁ ট্যুইটারে লেখেন, মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেব। শোরগোল রাজ্য রাজনীতিতে। যদিও, পাল্টা ট্যুইট করে দেব জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন না। তৃণমূল সাংসদকে নিয়ে জল্পনা ভাসিয়ে দিলেন বিজেপি সাংসদ। সঙ্গে সঙ্গে তা খারিজ করলেন তৃণমূল সাংসদ। তবে রাজনৈতিক বাগযুদ্ধের আবহেও দু’জনের ট্যুইট-বিনিময়ে আগাগোড়া বজায় রইল সৌজন্য। কথা হচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল সাংসদ দেবের। একসময়ে দু’জনেই ছিলেন তৃণমূলে। কিন্তু, এখন সৌমিত্র বিজেপির সাংসদ, দেব তৃণমূলের। কিন্তু, বুধবার সৌমিত্র খাঁ হঠাৎ ট্যুইট করেন, ' হলদিয়ায় মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে।' রাজ্য রাজনীতিতে এখন দলবদল প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে সৌমিত্র খাঁর ট্যুইট নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। ৭ তারিখ হলদিয়ায় প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি। তারপর একটি দলীয় জনসভা করবেন তিনি। সৌমিত্র খাঁ-র ট্যুইটের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কোন সভামঞ্চে দেবের থাকার কথা বলছেন? কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সাংসদ দেব ট্যুইট করেন, ' প্রিয় সৌমিত্র, তোমার সফর এবং কৃতিত্ব দেখে গর্ববোধ করি। এই অনুষ্ঠানে থাকতে পারব না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। রাজনৈতিক মতাদর্শ যাই হোক, শ্রদ্ধা ও ভালবাসায় আমার কাছে তুমি বিশেষ জায়গায় থাকবে।' এর উত্তরে সৌমিত্র খাঁ আবার ট্যুইট করেন, '' তোমার মতো হিরোকে আমার বেশ পছন্দ। আমি একটা নিউজ সাইটে দেখলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারি অনুষ্ঠানে থাকবেন। দেখে ভালো লাগলো। মনে করলাম অন্য তৃনমূল নেতাদের থেকে আপনি আলাদা। যাই হোক ভালো থাকবেন। নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন। '' রাজনীতিতে আসার আগে থেকেই দেব তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তৃণমূল ক্ষমতায় আসার পর ব্রিগেডে একুশে জুলাইয়ের সমাবেশে দেখা গিয়েছিল তাঁকে।এরপর ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে ঘাটাল থেকে জেতেন তিনি। ভবিষ্যতের স্ক্রিপ্টে কী রয়েছে, তা বোঝা যাবে সময়ের সঙ্গে সঙ্গেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget