এক্সপ্লোর

অধীরের জন্য দরজা খোলা, জল্পনা উস্কে বললেন বিজেপি রাজ্য সভাপতি

কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই ইঙ্গিত পেয়ে দলের দরজা খুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! মঙ্গলবার দিল্লিতে যখন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন, সূত্রের খবর, তখন কলকাতায় দলের জেলা সভাপতিদের নিয়ে ডাকা বৈঠকে অধীর চৌধুরী বলেন, ৩১ মে’র মধ্যে সদস্য সংগ্রহ কর্মসূচি সম্পূর্ণ করুন। আমরা দিল্লিকে বলেছি তৃণমূলের সঙ্গে যেন জোট না করা হয়। কিন্তু, দিল্লি যদি আমাদের জিজ্ঞাসা করে যে আপনাদের পারফরম্যান্স কী, তখন তো মুখ পুড়বে। তাই আমাদের কাজ আমাদেরকে ঠিক করে করতে হবে। তারপরও যদি দিল্লি আমাদের মনোভাবকে গুরুত্ব না দিয়ে, তৃণমূলের সঙ্গে যায়, তাহলে আমাদের সামনেও রাস্তা খোলা থাকবে। বিজেপির দরজা খোলা আছে। তৃণমূলও খোলা আছে। শুধু তাই নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সনিয়া ও রাহুল গাঁধীর সঙ্গে তৃণমূলনেত্রীর বৈঠক নিয়েও চড়া সুর শোনা যায় অধীরের গলায়! তিনি বলেছিলেন, রাজ্যে প্রতিদিন তৃণমূলের হাতে মার খাচ্ছে কংগ্রেস। এই অবস্থায় দিল্লিতে ঐক্যের ধ্বনি চলতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু, কংগ্রেস কর্মীদের মনের কথাও মাথায় রাখতে হবে। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকেও চিঠি দেন অধীর! যার জেরে রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাহলে কি সনিয়া-মমতা কাছাকাছি আসার জেরে বিজেপিতে যেতে পারেন অধীর? সেই জল্পনা আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ। বললেন, অধীরের জন্য দরজা খোলা। উনি বড় নেতা। ওঁর হাত ধরেই মালদা-মুর্শিদাবাদে কংগ্রেসের সংগঠন টিকে রয়েছে। এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আমাদের বিরোধ নেই। জাতীয় স্তরে আদর্শগত বিরোধিতা রয়েছে। অনেকেই বিজেপিতে আসছেন, অধীরের জন্যও দরজা খোলা। যদিও এনিয়ে খোলসা করে কিছু বলতে চাননি প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর-জল্পনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, দরজা কেন রাখছে, পুরোপুরি খুলে দিক। এটা আমাদের কাছে হাসির খবর। সবমিলিয়ে অধীরের মন্তব্য, দিলীপের পাল্টা, তৃণমূলের কটাক্ষ.... রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget