এক্সপ্লোর

Independence Day 2021: নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক, সরাল বম্ব স্কোয়াড

গতকাল বর্ধমানের বালিঘাটে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা

বাচ্চু দাস, নিউ জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বোমাতঙ্ক। স্টেশনে ঢোকার মুখে গোলাকার বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিজপোজাল স্কোয়াড। সন্দেহজনক বস্তুতিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বস্তুটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে, গতকাল বর্ধমানের বালিঘাটে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। খাগড়াগড় থেকে ২ কিলোমিটার দূরে বোমা উদ্ধার  হয়। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে। নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও। 

কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি।

হুগলির ব্যান্ডেল স্টেশন ও পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নাকা চেকিং।স্বাধীনতা দিবসের আগে রামপুরহাট স্টেশনে কড়া নজরদারি। গতকাল রাতে স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি।

বাড়তি সতর্কতার ছবি  দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েও। নিরাপত্তার কড়াকড়ি মালদা জেলা জুড়েও। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে স্থল ও জলপথে চলছে কড়া নজরদারি। 

১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকছেন ৪ হাজার পুলিশকর্মী। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার।

কয়েকজন জয়েন্ট কমিশনার রয়েছেন রেড রোডের নিরাপত্তার দায়িত্বে। সুপারভিশনের দায়িত্বে রয়েছেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। ২৩টা জায়গায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা। 

কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget