এক্সপ্লোর

বিচারকের উদ্যোগে বাঁচল বিয়ে, বৌমা কেন হোয়াটসঅ্যাপ করে, আদালতে প্রশ্ন শ্বশুরের

সিউড়ি: বিয়ে ভাঙতে ভাঙতে বেঁচে গেল। আর বাঁচাল, বিয়ে ভাঙতে ক্ষুব্ধ দম্পতিরা যার দ্বারস্থ হন, সেই বিচারবিভাগ। সিউড়ির গৌতম ও অহনা দাসকে নতুন করে সংসারে ফিরিয়ে দিলেন বিচারক পার্থসারথি সেন। মাত্র ১১ মাসের বিয়ে। কিন্তু তিক্ততা এমন জায়গায় পৌঁছয়, যে দু’জনেই বিবাহ ভাঙার সিদ্ধান্ত নেন। জল গড়ায় আদালত পর্যন্ত। সব শুনে টুনে সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন নির্দেশ দেন, দু’জনকে একসঙ্গে তিনদিন হোটেলে কাটাতে হবে। তারপর জানাতে হবে, তাঁরা একসঙ্গে থাকতে চান কিনা। তিনদিন হোটেলে কাটানোর পর শুক্রবার আদালতে হাজির হন গৌতম-অহনা। বিচারক তাঁদের কাছে জানতে চান, তোমরা একসঙ্গে থাকবে না কি আলাদা হয়ে যাবে? তিন দিন আগেও একে অপরের কার্যত মুখ দেখতে না চাওয়া গৌতম-অহনা একসঙ্গে জানান, আমাদের সমস্যা মিটে গিয়েছে। একসঙ্গে থাকতে চাই। বিচারক দু’জনকে তখন বলেন, হাতে হাত ধরে প্রতিজ্ঞা কর, দু’জন দু’জনকে কখনও ছাড়বে না। গৌতম-অহনা এজলাসেই হাতে হাত ধরে জানান, কোনওদিন একে অপরকে ছাড়বেন না। এইসময় গৌতমের বাবা বলেন, বউমা বড্ড ফেসবুক, হোয়াটস অ্যাপ করে, ওটা বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে বিচারক বলেন, থ্রি ইডিয়টস সিনেমার কথা মনে আছে। তাতে ফরহান চেয়েছিলেন, ফটোগ্রাফার হতে আর তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়র হোক। শেষপর্যন্ত ফরহান কিন্তু ফটোগ্রাফার হয়েই সফল হয়েছিলেন। তাই কারও মনের ইচ্ছা দমানো উচিত নয়। এই সময় স্ত্রী অহনা বলেন, গৌতম বলেছে আর কোনওদিন আমার বাবার বাড়িতে যাবে না। বিচারক তখন গৌতমকে বলেন, এরকম কোরো না। তাতে স্ত্রীর মনে আঘাত লাগবে। এই যুবক যুবতীর বাবা মাদেরও এজলাসে ডেকে হাত ধরতে বলেন বিচারক। তারপর দাস দম্পতির উদ্দেশে বলেন, ২৫-৩০ বছর বাদে তোমাদের মনে হত, কেন বিচারক সেইসময় আমাদের দু’জনের মিটমাটের চেষ্টা করলেন না। তাহলে আমাদের সম্পর্কটা বেঁচে যেত। জীবনটা শুধু গোলাপের শয্যা নয়, কাঁটা আছে। সেটা সরিয়ে বাঁচতে হবে। বিয়ের এগারো মাসের মাথায় যেন নতুন করে বৈবাহিক জীবন শুরু হল বছর পঁচিশের গৌতম এবং অহনার। গৌতম এবং অহনা সিউড়ির যে হোটেলে তিনদিন ছিলেন, সেখানে মোট বিল হয়েছে ১৫ হাজার টাকা। পুরোটাই দিয়েছেন ওই বিচারক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget