এক্সপ্লোর

Actor turns Fish Seller: করোনা কেড়েছে কাজ, পেশা বদলে এখন মাছের ব্যবসা করছেন টলিপাড়ার অভিনেতা

শ্যুটিং ফ্লোরে ক্যামেরার সামনে ডায়লগ বলার বদলে বাজারে বসে মাছের দর হাঁকছেন মেমারির তরুণ-- 'বড় বড় কাতলা দেড়শো টাকা দেড়শো টাকা...'

কমলকৃষ্ণ দে, মেমারি (পূর্ব বর্ধমান): করোনা কেড়েছে কাজ, বদলে দিয়েছে পেশা। এক দশকের বেশি সময়ের অভিনয় জীবন ছেড়ে, এখন মাছ ব্যবসা করছেন টালিগঞ্জের পরিচিত মুখ অরিন্দম প্রামাণিক। 

লাইট-ক্যামেরা-অ্যাকশন এখন অতীত।  তরুণ অভিনেতাকে রাস্তায় এনে ফেলেছে করোনা মহামারী। 

শ্যুটিং ফ্লোরে ক্যামেরার সামনে ডায়লগ বলার বদলে বাজারে বসে মাছের দর হাঁকছেন মেমারির তরুণ-- 'বড় বড় কাতলা দেড়শো টাকা দেড়শো টাকা...'

দশ বছরের বেশি সময় ধরে অভিনয় করে আসা অরিন্দম প্রামাণিক শিল্পীসত্তা ছেড়ে এখন নিখাদ পাইকারি মাছ ব্যবসায়ী। 

ভোর থেকে উঠে মেমারি স্টেশন বাজারের আড়তে মাছ বিক্রি করেন বছর চৌত্রিশের যুবক। বড় কাতলা ১৮০ টাকা কেজি, বড় কাতলা ১৮০ টাকা কেজি।

ছোট থেকেই অভিনয়ে ঝোঁক ছিল অরিন্দমের। একাদশ শ্রেণিতে পড়ার সময় নাট্যকার ও নির্দেশক চন্দন সেনের নাটকের দলে অভিনয়ে হাতেখড়ি। 

২০১১ সালে সুবর্ণলতা মেগা ধারাবাহিকে খোকা চরিত্রে অরিন্দমের অভিনয় তাঁর পরিচিতির পরিসর বাড়িয়ে তোলে। রাশি, অগ্নিপরীক্ষার মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও তোর নাম, হারকিউলিস এর মতো সিনেমায় অভিনয় করেছেন অরিন্দম।

কিন্তু করোনা-আবহ তছনছ করে দিয়েছে অনেক কিছু। সময়ের সঙ্গে বদলে গিয়েছে শিল্পীর পেশা। অরিন্দম বললেন, মাছের ব্যবসা শুরু করার পর কাজের সুযোগ এসেছিল একবার। ভরসা করতে পারিনি। 

অরিন্দমের কথায়, পরিবারের এটাই একমাত্র আয়ের উৎস। তাই এটা ছেড়ে স্বপ্নের পেশায় যাওয়ার ঝুঁকিটা নিতে পারিনি। ডিনাই করেছিলাম। সত্যি তাই। দেখলাম আবার বন্ধ হল। এখন শুনছি থার্ড স্টেজ আসছে। এখন সুযোগ এলেও প্রশ্ন, ব্যবসাটাকে দেখবে। অনেকটা সাজিয়ে নিয়েছি।

পূর্ব বর্ধমানের মেমারি শহরের সোমেশ্বরতলার বাসিন্দা অরিন্দম। বাড়িতে বাবা-মা ছাড়াও রয়েছেন স্ত্রী। গত বছর লকডাউনের সময় টালিগঞ্জ ছেড়ে মেমারির বাড়িতে চলে আসেন। 

তিনি বলেন, বাবা বলল তুই একটা কজ কর, মাছের ব্যবসা কর। আমি দেখলাম সেটাই শ্রেয়। বাবার একটা সবজির দোকানও ছিল। সবজির চাহিদা ছিল না সেরকম। তাই মাছের ব্যবসা করছি। এখন স্টেবল। পেটের টান এমন একটা জিনিস, আমার পকেটে যখন পয়সা নেই, তখন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাউকে পাঁচশো টাকা ধার চাইলেও কেউ দেবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget