এক্সপ্লোর

পিকে নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরই মদন মিত্রকে পরিবহণকর্মীদের জন্য বিশেষ কমিটির চেয়ারম্যানের পদ

তাঁরা যাতে সরকারি সব প্রকল্পের সুবিধা পান তা দেখার জন্য এই কমিটি গঠন করা হল। নব গঠিত কমিটি সরকারের সঙ্গে সম্বন্বয় করে বিষয়টি খতিয়ে দেখবে। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন পরিবহনকর্মীরা।

কলকাতা: রাজ্যের পরিবহনকর্মীরা যাতে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো একগুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা পান, তা দেখার জন্য তৈরি করা হল বিশেষ কমিটি। কমিটির চেয়ারম্যান প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বুধবার পরিবহন দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের অনেক পরিবহণকর্মী সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছেন না। তাঁরা যাতে সরকারি সব প্রকল্পের সুবিধা পান তা দেখার জন্য এই কমিটি গঠন করা হল। নব গঠিত কমিটি সরকারের সঙ্গে সম্বন্বয় করে বিষয়টি খতিয়ে দেখবে। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন পরিবহনকর্মীরা। সোমবারই দলের  বিভিন্ন ইস্যুতে মদনের মুখে শোনা যায় তীর্যক মন্তব্য। কারও নাম করেই একের পর এক তোপ দাগেন মদন। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তো সরাসরিই উগরে দেন ক্ষোভ। তৃণমূলের একের পর এক বিধায়ক যখন প্রশান্ত কিশোর সম্পর্কে অসন্তোষ উগরে দিচ্ছেন, তখন এ প্রসঙ্গেও স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বাক্যবাণ ছুড়ে দেন মদন। তিনি বলেন, 'পিকে দলের স্ট্রাটেজি ঠিক করবে, আমি কামারহাটির মানুষকে কেমন করে কাছে পাব, সেটা পিকে আমায় শেখাবে?' তাছাড়াও তাৎপর্যপূর্ণভাবেই মদনের মুখে উঠে আসে লিফট প্রসঙ্গও। তিনি বলেন, 'তবে ক্যাপসুল লিফট আমার বাড়িতে নেই...কথায় কথায়, কলকাতা থেকে মালদা-মুর্শিদাবাদ যাই না...চপারে করে কলকাতা ছাড়ার ভাগ্য আমার নেই' এখানেই থেমে থাকেননি মদন মিত্র। শুভেন্দু প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, খুবই ভাল সম্পর্ক আমাদের। 'শুভেন্দুকে বলতে চাই, আমি নন্দীগ্রামে দাঁড়াচ্ছি, তুমি কামারহাটিতে দাঁড়া, নির্দল হয়ে, জনপ্রিয়তার খেলা খুব বিপদ, এটা প্রমাণ হয়ে যাবে...দড়ি বেশি টানতে নেই ছিঁড়ে যায়' তৃণমূলকে বিঁধে তিনি বলেন, দলে এখন মেক আপ তোলার কাজ চলছে! সম্প্রতি ফেসবুকে চায়ের কাপ হাতে ছবি পোস্ট করেন মদন মিত্র। ছবির ক্যাপশনে লেখা টাইম ফর প্যাক আপ। সেই পোস্টের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জল্পনা। একসময় তৃণমূল শীর্ষ নেতৃত্বের একদম সামনের সারিতে ছিলেন। কিন্তু, সারদাকাণ্ডে গ্রেফতারি, বিধানসভা ভোটে হার...এসবের পর কিছুটা পিছনের সারিতে চলে গেছেন মদন মিত্র। কিন্তু, ভোটের মুখে মুখ খুলে মদন যা বললেন, তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের প্রবীণ নেতা সৌগত রায় বলেন, দল যা ঠিক করে করবে। ঠিক তার পরই মদনকে দেওয়া হয় নতুন দায়িত্ব। একসময় পরিবহণ দফতর দক্ষভাবে সামলেছেন মদন। এবার রাজ্যের পরিবহনকর্মীরা যাতে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো একগুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা পান, তা নজর রাখার দায়িত্ব দেওয়া হল প্রাক্তন পরিবহণ মন্ত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?

ভিডিও

NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata | দিল্লির বিক্ষোভের আঁচ শহর কলকাতাতেও, তারপরই ধুন্ধুমার ধর্মতলা
NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget