এক্সপ্লোর

Dead body on Ganga:  মানিকচকে গঙ্গায় ফের ভেসে এল মৃতদেহ, সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

করোনার মৃতদেহ সন্দেহে প্রবল আতঙ্কে স্থানীয় বাসিন্দারা... 

করুণাময় সিংহ, মানিকচক (মালদা): মালদার মানিকচকে গঙ্গায় ফের ভেসে এল মৃতদেহ। জানা যায়নি মৃত ব্যক্তির পরিচয়। মৃতদেহ ভেসে আসা নিয়ে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।  

পুণ্যসলিলা গঙ্গায় বুধবার সকালে ফের মৃতদেহ ভেসে আশায় আতঙ্ক ছড়াল মালদার মানিকচকের জোতপাট্টা গ্রামে। ভাসতে ভাসতে একেবারে তীরে এসে পৌঁছে মৃতদেহটি আটকে যায় কচুরিপানার মধ্যে। 

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দেহটি ভিন রাজ্য থেকে ভেসে এসেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার। অলোক রাজোরিয়া বলেন, মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহে পচন ধরেছে। কোথা থেকে আসছে খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয়দের মনে কাঁপন ধরিয়েছে মৃতদেহ ভাসার দৃশ্য। মনে করিয়ে দিয়েছে চলতি মাসের ৫ তারিখের ছবি। ওই দিন এক জোড়া মৃতদেহ ভাসতে দেখা যায় ভূতনি এলাকার গঙ্গায়।  

মানিকচকের এক বাসিন্দা এদিন বললেন, এর আগেও মৃতদেহ ভেসে এসেছিল। আবার এল। করোনার মৃতদেহ কিনা প্রশাসন খতিয়ে দেখুক। 

বিহার, ঝাড়খণ্ড ও বাংলার সীমানাবর্তী এলাকা ভূতনি। বেশ কিছুদিন আগে, বিহার থেকে উত্তরপ্রদেশে গঙ্গার পাড় ধরে সার দিয়ে কোভিডে মৃতদের পচাগলা দেহ পড়ে থাকার ঘটনা সামনে আসে। 

তারপরই ভূতনিতে গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল হয় উত্তরপ্রদেশে ব্রিজ থেকে করোনার মৃতদেহ নদীতে ফেলার ছবি। স্থানীয়দের আশঙ্কা, মৃতদেহগুলি করোনা আক্রান্তের। ভিনরাজ্য থেকে মৃতদেহদুটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে।

বিহার, উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ উদ্ধারের পরপরই, এরাজ্যেও মৃতদেহ ভেসে আসতে পারে বলে, প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী।  বুধবার ফের মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আবারও একবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন,  উত্তরপ্রদেশে দেহ ভাসিয়ে দিচ্ছে। কুমির খেয়ে নিচ্ছে। এখানে ৭টা বডি পেয়েছি। গঙ্গা দিয়ে এখনও অনেক মৃতদেহ ভেসে আসছে। খালি বড় বড় কথা। 

সবমিলিয়ে ফের গঙ্গায় মৃতদেহ ভেসে আসায় প্রবল আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget