এক্সপ্লোর

Malda News : মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল কর্মী, গ্রেফতার ১ কংগ্রেস কর্মী

গুরুতর জখম অবস্থায় আক্রান্ত তৃণমূল নেতাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

করুণাময় সিংহ, মালদা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় প্রহৃত তৃণমূল নেতা। মারধর করে ওই তৃণমূল নেতার নেতার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মালদার চাঁচোলের কাবিলখানি এলাকায় ঘটেছে ঘটনাটি। ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় আক্রান্ত তৃণমূল নেতাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

জানা যাচ্ছে, আগামি ১৬ অগাস্ট গোটা রাজ্যের প্রতিটি ব্লকের পঞ্চায়েত এলাকায় শুরু হতে চলেছে 'দুয়ারে সরকার' কর্মসূচি শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পে সাধারণ মানুষ সরাসরি আবেদন করতে পারবেন।  এই প্রকল্পের ফলে রাজ্যের মানুষকে সরকারি প্রকল্পে আবেদন করার সময় কোনও বিভ্রান্তির শিকার বা হয়রানির মধ্যেও পড়তে হবে না বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে 'দুয়ারে সরকার' প্রকল্প সম্পর্কে এলাকার বাসিন্দাদের বোঝাচ্ছিলেন এলাকার তৃণমূলের অঞ্চল সদস্য গুলজার আলম। ওই তৃণমূল কর্মী চাঁচলের ১ নম্বর ব্লকের অলিহন্ডা পঞ্চায়েতের কাবিলখানা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ উঠেছে। এরপরই ওই কংগ্রেস কর্মীদের কথার প্রতিবাদ করেন গুলজার আলম। সেই সময়ই তৃণমূল কর্মীকে আচমকাই বেধড়ক মারধর শুরু করে অভিযুক্ত কংগ্রেস কর্মীরা। মারধর করে তাঁর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন গুলজার আলমের মা-ও। ছেলেকে মারধরের ঘটনায় তিনি চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আক্রান্ত তৃণমূল নেতা চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন।

তৃণমূল কর্মীকে আক্রমণ ও মারধরের ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জানিয়েছেন যে, এই ঘটনার সঙ্গে কোনওভাবেই কংগ্রেস কোনওভাবে যুক্ত নয়। এলাকায় তৃণমূল কর্মীদের নিজেদের মধ্যেই সম্পর্ক ভালো নয়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণেই আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত করে সত্যিটা সামনে আসুক, চাইছে কংগ্রেসও।

সেরা শিরোনাম

Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget