এক্সপ্লোর

‘একনায়ক’ মোদীর সিদ্ধান্তে মার খেয়েছে রাজ্যের শিল্প, তোপ মুখ্যমন্ত্রীর

হলদিয়া: ৫০ দিন পরেও কাটেনি নোট-ভোগান্তি। এই ইস্যুতে কেন্দ্রের মোদী-সরকারকে লাগাতার নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ব্যতিক্রম হল না সোমবারও! এদিন হলদিয়া শিল্পাঞ্চলে একটি বেসরকারি সংস্থার কারখানার উদ্বোধন করতে গিয়ে শিল্পায়নকে হাতিয়ার করে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, গত দুমাস ধরে শিল্পক্ষেত্রকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেছেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নোট বাতিলের ফলে মার খাচ্ছে। মমতা প্রধানমন্ত্রী নগদহীন লেনদেনের লক্ষ্যকেই কটাক্ষ করে বলেছেন, আমেরিকা ও জার্মানিও ১০০ শতাংশ নগদহীন নয়। আর ভারতে তো ৯২ শতাংশ এলাকায় কোনও ব্যাঙ্কই নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, নোট বাতিলের  জন্য মানুষ চাকরি হারাচ্ছে। মোদীকে নিশানা করে তিনি বলেন, কেউ যদি ক্ষমতায় এসে মনে করে আমি একনায়ক, চলবে না। ভারত গণতান্ত্রিক দেশ। এখানে একনায়কের কোনও জায়গা নেই। মমতা বলেন, মানুষকে হেনস্থা নয়, রাজনীতিকদের দায়িত্ব মানুষের পাশে থাকা। পরিস্থিতি যতক্ষণ না বদলায়, ততক্ষণ লড়াই চলবে। নোট বাতিল নিয়ে কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি, হলদিয়ার অনুষ্ঠান থেকে শিল্প-বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প নিয়ে দলকে সতর্ক করার পাশাপাশি লগ্নিকারীদের আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, শিল্পের সঙ্গে সহযোগিতা করতে হবে। সস্তার রাজনীতির জন্য শিল্পে ব্যাঘাত ঘটানো যাবে না। শিল্প বাঁচলে আমরা বাঁচব। কর্মসংস্থানের জন্য শিল্পায়নকে ভাল রাখতে হবে...সাংসদ-বিধায়ক সবাইকে বলছি। কর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার ওপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেন, তৃণমূল জমানায় রাজ্যে কর্মসংস্কৃতি গড়ে উঠেছে। ব্যাপক পরিমাণ কর্মদিবস নষ্টের জন্য তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারকে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এখন রাজ্যে কোনও কর্মদিবস নষ্ট হয় না। বামফ্রন্ট আমলে প্রায় আট কোটি কর্মদিবস নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সাধারণ মানুষকে এদিন ফের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, চোখ, কান খোলা রাখতে হবে। কাউকে বিশ্বাস করে আমরা যেন আর প্রতারিত না হই। বেসরকারি সংস্থার কারখানা ছাড়াও, সোমবার হলদিয়ায় বেঙ্গল ইনফরমেশন টেকনোলজি পার্কের উদ্বোধন করেন মমতা বন্দ্যেপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget