এক্সপ্লোর

WB Election 2021:  'বিজেপির বড় বন্ধু সিপিএম, লড়তে পারে একমাত্র তৃণমূল', বাম-কংগ্রেসকে আক্রমণ মমতার

দু’দিন আগে হলদিয়ায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ‘ম্যাচ ফিক্সিং’-এর অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদি

উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও দীপক ঘোষ:  অধীর চৌধুরীর গড়ে দাঁড়িয়ে বাম-কংগ্রেসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আপনার একটা ভোট অন্য জায়গায় পড়লে চলে যাবে বিজেপির দিকে। আপনার সিম্বল একমাত্র জোড়াফুল। কংগ্রেস, সিপিএম কিংবা বিজেপি নয়। ভোট দেওয়ার আগে মনে রাখতে হবে, যদি বিজেপিকে চান, তাহলে ভোট অন্য জায়গায় যেতে পারে।

লোকসভা ভোটে মুর্শিদাবাদ জেলায় দারুণ ফল করলেও, বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে পারেনি তৃণমূল! শক্তি কমলেও, বামেরা এখনও মুর্শিদাবাদে প্রাসঙ্গিক! 

এই পরিস্থিতিতে নবান্নে পৌঁছতে ৬৬ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত নবাবের জেলায় দাঁড়িয়ে বাম-কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। মমতা বললেন, কংগ্রেস জিতবার জন্য বড় বড় কথা বলবে। বিজেপির বিরুদ্ধে ওরা লড়তে চায় না। বিজেপির বড় বন্ধু সিপিএম। ওদের বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস লড়তে পারবে না। তৃণমূলই পারবে।

২০১১-র বিধানসভা ভোটে মুর্শিদাবাদের ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু সাগরদিঘিতে জয়ী হয় তৃণমূল। ২০১৬-তে মুর্শিদাবাদের মাত্র ৪টি আসনে জয়ী হয় তৃণমূল। এরপর শুভেন্দু অধিকারীকে সেনাপতি করে মুর্শিদাবাদে কংগ্রেসে ভাঙন ধরিয়েছিল তৃণমূল! 

মমতা বলেন, বারবার মুর্শিদাবাদে এসেছি, কিন্তু মুর্শিদাবাদ টোটালটাই কংগ্রেস হয়ে গেল। তৃণমূল গড়লাম। কিন্তু কাউকে পেলাম না। প্রথম ১ থেকে ৪ হল। পরে কংগ্রেস আর সিপিএম থেকে অনেকে এসেছেন। গত লোকসভায় ৩টের মধ্যে ২টো লোকসভা আমাদের জিতিয়েছেন। এবার ভোটে আমাদের জেতান। 

দু’দিন আগে হলদিয়ায় দাঁড়িয়ে বাম-কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ‘ম্যাচ ফিক্সিং’-এর অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি। বলেছিলেন, ওদের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়েছে, পর্দার আড়ালে কী হচ্ছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসকে একসারিতে ফেললেন। 

দুই দলের দুই শীর্ষনেতার টার্গেট হওয়ার পর, বাম-কংগ্রেসের কটাক্ষ, জোটকে ভয় পাচ্ছেন! তাই আক্রমণ করছেন মোদি-মমতা। বিজেপি-তৃণমূলকে টক্কর দিতে নেমেছে বামেরা! সঙ্গী কংগ্রেস। তারা লড়াই দিতে পারবে কি না, উত্তর মিলবে ভোটের ফলে।

সেরা শিরোনাম

Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
News Live: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের

ভিডিও

Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে গ্রেফতার আনন্দ সরদার, গ্রেফতারি বেড়ে ৩

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget