এক্সপ্লোর

বামেদের ডাকা ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে সক্রিয় রাজ্য প্রশাসন

কলকাতা: ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই বনধ-ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন আর-পাঁচটা কর্মনাশা ধর্মঘটকে যেভাবে কঠোরভাবে মোকাবিলা করার কথা বলা হয়েছে, ব্যতিক্রম হয়নি এবারও! সোমবার বামেদের ১২ ঘণ্টার ধর্মঘটের মোকাবিলায় কোমর বেঁধে নামছে সরকার। প্রশাসন বুঝিয়ে দিয়েছে, ধর্মঘটের নামে কোনও রকম নৈরাজ্য বরদাস্ত করা হবে না। মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু রাজনৈতিক দল ১২ ঘণ্টার বনধ ডেকেছে সোমবার। কোনও রকম আইন অমান্য বরদাস্ত হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সোম ও মঙ্গলবার দফতরে সমস্ত সরকারি কর্মীর হাজিরা বাধ্যতামূলক। এই দু’দিন কেউ কাজে না এলে, বেতন কাটা যাবে, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির কর্মজীবন থেকে একদিন বাদ পড়বে। প্রশাসনের পাশাপাশি তৎপর কলকাতা পুলিশও। বামেদের ধর্মঘট মোকাবিলায় শহরজুড়ে থাকছে কড়া পুলিশি ব্যবস্থা। লালবাজার সূত্রে খবর, রাস্তায় রাস্তায় মোবাইল পেট্রোলিং চলবে। রেল স্টেশন, বাস ও ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাট, শপিং মল ও বাজারের মতো জনবহুল জায়গায় বসবে পুলিশ পিকেট। সকাল ছ’টা থেকেই রাস্তায় থাকবেন সব থানার সিনিয়র অফিসাররা। রাজপথে থাকবে হাই রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড। জোর করে ধর্মঘট করার চেষ্টা হলে, তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যপ্রযুক্তি করিডর, অর্থাৎ যেসব জায়গা দিয়ে তথ্যপ্রযুক্তি সেক্টরের কর্মীরা যাতায়াত করেন, যেমন বানতলা, উল্টোডাঙা, ইএম বাইপাসে মোতায়েন থাকবে অতিরিক্ত বাহিনী। বামেরা যেদিন ধর্মঘট ডেকেছে, সেদিনই কলকাতায় দলীয় মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা বারোটায় কলেজ স্কোয়ার শুরু হবে এই মিছিল। কলেজ স্ট্রিট, হিন্দ সিনেমা, গণেশচন্দ্র অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। তৃণমূলের এই মিছিল ঘিরে যাতে যানজট তৈরি না হয়, সে জন্যও একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget