এক্সপ্লোর

Mukul Roy in TMC: তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল, দাবি সূত্রের

খুব তাড়াতাড়ি মুকুলকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে...

কলকাতা: তৃণমূলে যোগদানের পরেই গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের। দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল। এমনটাই খবর সূত্রের। 

তৃণমূলে যোগদানের পর গত শনিবার দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠক হয়। 

সূত্রের দাবি, সেই বৈঠকেই মুকুলের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি মুকুলকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। 


বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে গত শুক্রবার তৃণমূলে ফেরেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব নিয়ে, জল্পনা-গুঞ্জন শুরু হলেও, মুকুল রায় যে শুক্রবারই বিজেপিকে ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরতে চলেছেন, সম্ভবত গেরুয়া শিবিরও তার টের পায়নি। 

মুকুল রায় তৃণমূলে থাকাকালীন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আজ সেই পদে আসীন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে উত্তরীয় পড়িয়ে দলে অভ্যর্থনা জানান অভিষেকই। তৃণমূলে থাকাকালীন মুকুল-অভিষেকের দ্বন্দ্ব নিয়ে জল্পনা ছিল জোরদার। প্রত্যাবর্তনের পর শুক্রবার স্বভাবতই সেই প্রশ্ন উঠেছে। 

২০১৭ সালে মুকুল রায়কে বিজেপিতে স্বাগত জানিয়েছিলেন, মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেদিন তিনি বলেছিলেন, মুকুলের অভিজ্ঞতা বাংলায় বিজেপির বিস্তারে সাহায্য করবে। মুকুলের রাজনৈতিক জীবন নিয়েও বিস্তারিত জানিয়েছিলেন তিনি।

রাজ্য বিজেপি অবশ্য প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুকুল রায় দলে এসেও লাভ হয়নি, গিয়েও ক্ষতি হবে না। 

বিধানসভা ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রির পর থেকেই, ভোটের আগে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতারা একে একে আবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। পাশাপাশি শাসকদলে ফিরে আসার আর্জি জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন আরও অনেকে।  

অন্যদিকে দলে ভাঙন রুখতে সক্রিয় হয়েছে বিজেপিও। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আমি বিরোধী দলনেতা, আমি দলত্যাগ বিরোধী আইন কার্যকর করব।

পাল্টা শাসকদল মনে করিয়ে দিয়েছে, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েও, বিজেপির মঞ্চে যোগ দিয়েছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget