এক্সপ্লোর

ডোমকলে তৃণমূলের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন বিরোধীদের

মুর্শিদাবাদ: রবিবার, ডোমকলের ভোটে দেখা গিয়েছে অস্ত্রের আস্ফালন...উঠেছে বোমাবাজি, ছাপ্পা ভোটের অভিযোগ।ভোটের ফল ঘোষণার দিনও শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বেশ কয়েকটি ওয়ার্ডের ফলকে তুলে ধরে ফের রিগিংয়ের অভিযোগকেই হাতিয়ার করছে বিরোধীরা। ডোমকলে এবার তৃণমূলের চেয়ারম্যান পদপ্রার্থী সৌমিক হোসেন। তিনি দাঁড়িয়েছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড থেকে। সেই পাঁচ নম্বর ওয়ার্ডে সৌমিক হোসেন পেয়েছেন ৩ হাজার ৯২৭টি ভোট।সিপিএম মাত্র ৯০টি।সৌমিক হোসেনের এই ওয়ার্ডে বিজেপি পেয়েছে মাত্র ১টি ভোট। ডোমকলের বেশ কয়েকটি ওয়ার্ডেই এমন ছবি। সিংহভাগ ভোটই তৃণমূলের ঘরে। যেমন, ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী একাই পেয়েছেন ৩ হাজার ৪৬১টি ভোট। সেখানে সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র ৮৭টি ভোট। বিজেপি ২৮টি। ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল যেখানে পেয়েছে ৩ হাজার ৪০টি ভোট সেখানে সিপিএম পেয়েছে মাত্র ৪৯টি। ডোমকলের ১ নম্বর ওয়ার্ডেও একই ছবি। তৃণমূল ৩ হাজার ৬৯৮টি ভোট পেয়েছে। সিপিএম পেয়েছে ৮২টি ভোট। বিজেপি ৮টি। ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল ১ হাজার ৯৩৪টি ভোট পেয়েছে। সিপিএম পেয়েছে ৮২টি ভোট। বিজেপি ১৮টি ভোট পেয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোট লুঠ হয়েছে। তাই সব ভোট তৃণমূলে। তৃণমূল অবশ্য বিরোধীদের তোলা রিগিংয়ের অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। সৌমিক হোসেনের প্রশ্ন, ছাপ্পা ভোট হলে তিনটি ওয়ার্ডে বিরোধীরা জিতল কী করে? বিরোধীদের মানুষ ভোট না দিলে তৃণমূল কী করবে? ভোটের আগে থেকেই পারদ তুঙ্গে। ভোটের দিনও ছিল চরম উত্তেজনা। ভোটের পরও বিতর্ক পিছু ছাড়ল না ডোমকলের।

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
Train Cancel: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget