এক্সপ্লোর

গরহাজির 'চেয়ারম্যান' তবে জারি বিতর্ক, মুকুল রায়ের অনুপস্থিতিতেই চলল পিএসি তরজা

মুকুল রায়ের PAC চেয়ারম্যানের পদ খারিজের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। সেই মামলার শুনানি ছিল আজ।

সৌভিক মজুমদার, কলকাতা: চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্ক অব্যাহত। আর এর মাঝে পিএসি-র প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়৷ সেই মামলার শুনানি ছিল আজ।

এই মামলার শুনানিতে বিধায়ক অম্বিকা রায়ের আইনজীবী আদালতে বললেন, বিধানসভার বিরোধী দল মনোনীত প্রার্থী পিএসির চেয়ারম্যান হন, এটাই বিধি। বিধি ভেঙে বিরোধী দলে অ-মনোনীতকে চেয়ারম্যান করা হয়েছে। এই চেয়ারম্যান পদের কাজ জনস্বার্থমূলক। এই সিদ্ধান্ত বাতিল করা জনস্বার্থ আদালতের গ্রাহ্য মামলা। আমার মক্কেল একজন বিধায়ক, তিনি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। এটি বিচারবিভাগীয় হস্তক্ষেপের বিষয়।

এর পাল্টা আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বললেন, ‘রাজ্যের আপত্তি আছে। সাংবিধানিক বিধিনিষেধ আছে। সংবিধানের ২১২ ধারা অনুযায়ী বিধানসভা মধ্যবর্তী সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ খাটে না। এরপরই বিচরপতি বলেন, মামলাটি কেন আদালতগ্রাহ্য তা ৪ অগাস্টের মধ্যে রাজ্য সরকারকে জানাবেন মামলাকারী এবং জনস্বার্থ মামলাকারীকে উত্তর দেবে রাজ্য। ১০ অগাস্ট মামলার পরবর্তী শুনানি।

চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের মাঝে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত মুকুল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিনের দিল্লি সফরে সফরসঙ্গী হয়েছেন বিধানসভার নথিতে 'বিজেপি' বিধায়ক মুকুল রায়। এদিকে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শুভেন্দুর ফাইলবন্দি অভিযোগ গ্রহণ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় কমিটির বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেননি বিজেপি বিধায়করা। মুকুল রায়কে চেয়ারম্যান করার বিরোধিতা করে পিএসি-র বৈঠকে যোগ দেবে না বলে আগেই জানিয়েছিল তারা।

এর পাশাপাশি, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে দেওয়া পিটিশনের আজ দ্বিতীয় দফার শুনানি ছিল। শুনানি শেষে শুভেন্দু অধিকারী বলেন, "গত ১০ বছরে এখানে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। অধ্যক্ষের প্রতি আমরা আস্থাশীল। এর আগে ২৩ বার শুনানির পরেও নিষ্পত্তি হয়নি।" ১৭ তারিখ পরবর্তী শুনানি হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?
Madan Mitra | কীসের বিনিময়ে পুর-নিয়োগে সুপারিশ? তদন্তকারীদের স্ক্যানারে সুজিতের পর মদন
Weather Update Today | দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ডেডলাইন, উত্তরবঙ্গে উলটপুরাণ! দেখে নিন আবহাওয়ার আপডেট
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget